সব মিলিয়ে বেশ জমে উঠেছে রাজারহাট গোপালপুরে এবারের ভোট ধরে দেওয়া যাচ্ছি তুই মুখী একদিকে যে শুধুমাত্র তৃণমূল বিজেপির মেরুকরণের ভোট নয় বামপন্থীদের সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা বিশেষ করে করনার সময় এর থেকে শুরু করে অন্য সব সময় বামপন্থী কর্মীরা সাধারণ বস্তিবাসী ও মানুষের পাশে থাকার কারণে তাদের ভোট বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই এবারের লড়াই শ্রীমুখী শ্রমিক নেতা এলাকার পুরনো বাসিন্দা শুভজিৎ দাশগুপ্ত এ বিষয়ে যথেষ্ট আশাবাদী
রাজারহাট গোপালপুর - অদেখা বিধায়ক অদিতি, বামপ্রার্থী শুভজিৎ, বিজেপি তরুণ এর লড়াই ত্রিমুখী
২০ এপ্রিল ২০২৬
রাজারহাট গোপালপুর বিধানসভায় বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত এ বছর পরিস্থিতিতে তার ভোট বাড়াতে পারবেন বলে মনে করছেন। তার বর্ধিত ভোট এই বিধানসভা অঞ্চলে একটি নিয়ন্ত্রক শক্তি বা তাকে জিতিয়ে দেওয়ার পক্ষে সহায়ক হতে পারে বলে বিশিষ্টদের ধারণা
গতবারের বিধায়ক অদিতি মুন্সির বিরুদ্ধে অভিযোগ বিধায়ক হিসেবে তিনি কোন কাজই করেননি। শুধু একজন তারকা গায়িকা হয়ে গান গেয়ে বেড়িয়েছেন। অন্যদিকে অদিতির স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী বকলমে বিধায়কের কাজ করেছেন। সেই কারণে অনেকেই মনে করেছিলেন এ বছর রাজনীতিতে সক্রিয় দেবরাজই প্রার্থী হবেন। কিন্তু দেবরাজের বাড়িতে দুর্নীতির অভিযোগে ইডি হানা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বিপুল দুর্নীতির অভিযোগ দেবরাজ এর বিরুদ্ধে। ফলে দেবরাজ কে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে সাহস পায়নি বলে ধারণা। এতে শুধুমাত্র জনগণ নয় এলাকার তৃণমূল কর্মীদের তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে । এই তৃণমূল কর্মীরা অভিযোগ করছেন একদল নেতা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাচ্ছেন, অন্য দল সাধারণ কর্মীরা আর্থিকভাবে অসুবিধার মধ্যে রয়েছেন। এরই মধ্যে অদিতি মিছিলে নাইজেরিয়ান কিছু লোকের হাতে তৃণমূলের পতাকা নিয়ে প্রচার করতে দেখা যায়। তাই নিয়ে এলাকায় একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়ে। এই ক্ষোভ এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলের ধারণা।
অপরদিকে বিজেপি প্রার্থী তিনি অনেকাংশে বহিরাগত এবং নতুন তরুণজ্যোতি তেওয়ারি তিনি ক্রমাগত অদিতি মুন্সির বিরুদ্ধে কোন কাজ না করার অভিযোগ নিয়ে আছেন। কিন্তু অভিযোগ বিজেপির বিরুদ্ধে করছেন তার দলের পুরানো কর্মীরা সেক্ষেত্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ, বেশ খানিকটা প্রকট।
বিজেপির সাধারন কর্মীদের ক্ষোভ নির্বাচনের পর তাদের পক্ষে উপরের নেতারা সারাবছর পাশে থাকে না। এই কর্মীরা ভোট দেবেন না।
এলাকার গুরুত্বপূর্ণ বিষয় সিন্ডিকেট রাজ কোটি কোটি টাকা তোলাবাজি অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ সমস্যা যা আজও পর্যন্ত সমাধান হয়নি তা হলো বিস্তীর্ণ অঞ্চলে জল জমে যাওয়া সামান্য বৃষ্টিতে গোপালপুর অঞ্চলের বস্তি অঞ্চল জলমগ্ন হয়ে যায়। সেই জল বেরোবার কোন রাস্তা নেই। এই বিরাট সমস্যার আজও সমাধান হয়নি বলে অভিযোগ করেন শুভজিৎ দাশগুপ্ত।
সব মিলিয়ে বেশ জমে উঠেছে রাজারহাট গোপালপুরে এবারের ভোট ধরে দেওয়া যাচ্ছি তুই মুখী একদিকে যে শুধুমাত্র তৃণমূল বিজেপির মেরুকরণের ভোট নয় বামপন্থীদের সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা বিশেষ করে করনার সময় এর থেকে শুরু করে অন্য সব সময় বামপন্থী কর্মীরা সাধারণ বস্তিবাসী ও মানুষের পাশে থাকার কারণে তাদের ভোট বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই এবারের লড়াই শ্রীমুখী শ্রমিক নেতা এলাকার পুরনো বাসিন্দা শুভজিৎ দাশগুপ্ত এ বিষয়ে যথেষ্ট আশাবাদী
We hate spam as much as you do