অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর ওয়ারলেস মোড়ে কেএমডিএ অঞ্চলে থাকেন এবং তিনি বহু বছর ধরে নানান সামাজিক কাজের সাথে যুক্ত আছেন। ফলে একজন পরিচিত উচ্চশিক্ষিত ব্যক্তিকে ভোট দেবার প্রবণতা বাড়বে অন্তত অধ্যাপক সুমন রঞ্জনের প্রচারে সেটাই বোঝা যাচ্ছে।
ব্যারাকপুরে রাজ সুমন কৌস্তভের মধ্যে ত্রিমুখী লড়াইএ বামপ্রার্থীর তীব্র প্রচার
১৯ এপ্রিল ২০২৬
ব্যারাকপুর বিধানসভা পশ্চিমবঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধানসভা যে বিধানসভায় এবারের তৃণমূল প্রার্থী বিধায়ক রাজ চক্রবর্তীর বিরুদ্ধে যথেষ্ট কড়া প্রতিদ্বন্দ্বিতায় এসেছেন সিপিএম প্রার্থী, ব্যারাকপুরের বাসিন্দা পলতা পি এন দাস কলেজের ইংরেজির অধ্যাপক সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং আছেন বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচী। নিশ্চিত ভাবে সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায় যিনি ব্যারাকপুরের নামকরা কুড়ি বছরের সাংসদ এক সময়কার দোর্দন্ড প্রতাপ সিপিএম নেতা তড়িৎ বরণ তোপদারের ঘনিষ্ঠ তার প্রচারে সেই প্রভাবের কথা উঠে আসছে। ফলে ব্যারাকপুরের ভোট যুদ্ধ দ্বিমুখী নয় ত্রিমুখী বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর ওপর দলীয় কর্মীদের ক্ষোভ আছে।
২০২১ সালে, তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী জয়ী হন। জয়ের মার্জিন ছিল ৯২২২ ভোটের।
ব্যারাকপুর বিধানসভা হল ব্যারাকপুর লোকসভার অন্তর্গত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক জয়লাভ করেন
বিধানসভায় এবারের তৃণমূল প্রার্থী বিধায়ক রাজ চক্রবর্তীর বিরুদ্ধে যথেষ্ট কড়া প্রতিদ্বন্দ্বিতায় এসেছেন সিপিএম প্রার্থী, ব্যারাকপুরের বাসিন্দা পলতা পি এন দাস কলেজের ইংরেজির অধ্যাপক সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং আছেন বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচী। নিশ্চিত ভাবে সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায় যিনি ব্যারাকপুরের নামকরা কুড়ি বছরের সাংসদ এক সময়কার দোর্দন্ড প্রতাপ সিপিএম নেতা তড়িৎ বরণ তোপদারের ঘনিষ্ঠ তার প্রচারে সেই প্রভাবের কথা উঠে আসছে। ফলে ব্যারাকপুরের ভোট যুদ্ধ দ্বিমুখী নয় ত্রিমুখী বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর ওপর দলীয় কর্মীদের ক্ষোভ আছে।
২০২১ সালে, তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী জয়ী হন। জয়ের মার্জিন ছিল ৯২২২ ভোটের। কিন্তু মানুষের অভিযোগ বিধায়ককে নির্দিষ্ট সময় পাওয়া যায় না তিনি সম্পূর্ণ অন্য জায়গায় থাকেন এবং সময় দেন।
ব্যারাকপুর বিধানসভা হল ব্যারাকপুর লোকসভার অন্তর্গত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক জয়লাভ করেন
ব্যারাকপুরের মানুষের একটা বড় অংশ তৃণমূল বিরোধী যারা তারা লাল ঝাণ্ডার পক্ষে ভোট দেবেন
ব্যারাকপুরের মানুষের একটা বড় অংশ তৃণমূল বিরোধী হয়ে উঠেছেন, তারা লাল ঝাণ্ডার পক্ষে ভোট দেবেন
দলীয় কর্মীর বাবার মৃত্যুর ঘটনায় ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের আঙুল উঁচিয়ে হুমকি এবং তাঁদের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে কৌস্তভ বাগচীর বিরুদ্ধে। সেই ঘটনায় বিজেপির এই নেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয় মোহনপুর থানায়। তার প্রেক্ষিতে নোটিশ পাঠিয়ে কৌস্তভকে তলব করে পুলিশ।
ব্যারাকপুরে অন্তর্গত টিটাগড়ে গত ২০২০ তে খুন হন বিজেপি কর্মী মনিশ শুক্লা। নতুন করে বিজেপি তার নির্বাচনী প্রচারে এই বিষয়ে তৃণমূল প্রশাসনকে উপযুক্ত তদন্ত না করার জন্য অভিযোগ করেন। কিন্তু টিটাগরের সাধারণ মানুষ জানেন এই হত্যা রহস্য ফলে এক্ষেত্রেও এক বিরাট অংশের টিটাগড় বাসির ক্ষোভ রয়েছে। ফলে একটা বিপুল পরিমাণ বিক্ষুব্ধ ভোট এবং শিক্ষিত মধ্যবিত্তের ভোট সিপিআইএমের শিক্ষিত রুচিশীল প্রার্থী পক্ষে আসতে পারে বলে মনে হচ্ছে। অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর ওয়ারলেস মোড়ে কেএমডিএ অঞ্চলে থাকেন এবং তিনি বহু বছর ধরে নানান সামাজিক কাজের সাথে যুক্ত আছেন। ফলে একজন পরিচিত উচ্চশিক্ষিত ব্যক্তিকে ভোট দেবার প্রবণতা বাড়বে অন্তত অধ্যাপক সুমন রঞ্জনের প্রচারে সেটাই বোঝা যাচ্ছে।
We hate spam as much as you do