Tranding

05:03 PM - 21 Apr 2026

Home / Politics / ভোটের আগেই রক্ত, ইসলামপুরে সিপিএম যুব কর্মী খুন, অভিযোগ তৃণমূল দূষ্কতীদের বিরুদ্ধে 

ভোটের আগেই রক্ত, ইসলামপুরে সিপিএম যুব কর্মী খুন, অভিযোগ তৃণমূল দূষ্কতীদের বিরুদ্ধে 

নিহত সিপিএম কর্মীর নাম নুর আজম, বয়স ২২ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির অদূরেই দুষ্কৃতী হামলার মুখে পড়েন নুর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা এই যুবককে মৃত বলে ঘোষণা করেন। সোমবার সন্ধ্যায় ইসলামপুরে ঘটনাটি ঘটেছে।

ভোটের আগেই রক্ত, ইসলামপুরে সিপিএম যুব কর্মী খুন, অভিযোগ তৃণমূল দূষ্কতীদের বিরুদ্ধে 

ভোটের আগেই রক্ত, ইসলামপুরে সিপিএম যুব কর্মী খুন, অভিযোগ তৃণমূল দূষ্কতীদের বিরুদ্ধে 

Apr 21, 2026 
 
বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরে চাঞ্চল্যকর ঘটনা। বিধানসভা নির্বাচনের দু’দিন আগে এক সিপিএম কর্মীকে খুনের অভিযোগ উঠল। এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

 নিহত সিপিএম কর্মীর নাম নুর আজম, বয়স ২২ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির অদূরেই দুষ্কৃতী হামলার মুখে পড়েন নুর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা এই যুবককে মৃত বলে ঘোষণা করেন। সোমবার সন্ধ্যায় ইসলামপুরে ঘটনাটি ঘটেছে।

ভোটের মুখে এই ঘটনার পর থেকে এলাকায় একটি চাপা উত্তেজনা কাজ করছে। সেই সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ইতিমধ্যেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তরফে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন করতে নির্বাচন কমিশনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভোটের মুখে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ভোটের দু’দিন আগে ইসলামপুরে এক সিপিএম কর্মীকে খুনের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এত নিরাপত্তার আয়োজন সত্ত্বেও কেন রক্তপাত আটকানো গেল না? উঠছে সেই প্রশ্ন।

Your Opinion

We hate spam as much as you do