Tranding

05:28 PM - 29 Apr 2026

Home / Politics / দিল্লির নেতারা এলেন তা সত্ত্বেও সব বুথে বাম এজেন্ট কিন্তু অর্ধেক বুথে বিজেপির নেই

দিল্লির নেতারা এলেন তা সত্ত্বেও সব বুথে বাম এজেন্ট কিন্তু অর্ধেক বুথে বিজেপির নেই

অথচ ক্ষমতায় না থেকেও সব কেন্দ্রে প্রায় ৯০℅  বুথে বামফ্রন্ট আইএসএফ এজেন্ট আছে। বামফ্রন্টের বক্তব্য হেরে গেলেও সারা বছর মানুষের পাশে থাকতে হয়। তাহলেই সংগঠন থাকে। পাড়ায় মহল্লায় বিজেপির কোনো লোক নেই। ফলে এজেন্ট পায়না সর্বত্র। 

দিল্লির নেতারা এলেন তা সত্ত্বেও সব বুথে বাম এজেন্ট কিন্তু অর্ধেক বুথে বিজেপির নেই

দিল্লির নেতারা এলেন তা সত্ত্বেও সব বুথে বাম এজেন্ট কিন্তু অর্ধেক বুথে বিজেপির নেই


২৯ এপ্রিল, ২০২৬ 


 নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মা, জেপি নাড্ডার মতো নেতারা পূর্ব বর্ধমানে এসে সভা করেছেন। দলের কর্মীদের অনেক স্বপ্ন দেখিয়ে গিয়েছেন। কিন্তু, নির্বাচন শুরুর ১২ ঘণ্টা আগেও জেলায় প্রায় অর্ধেক বুথে বিজেপি এজেন্ট ঠিক করতে পারেনি। অথচ ক্ষমতায় না থেকেও সব কেন্দ্রে প্রায় ৯০℅  বুথে বামফ্রন্ট আইএসএফ এজেন্ট আছে। বামফ্রন্টের বক্তব্য হেরে গেলেও সারা বছর মানুষের পাশে থাকতে হয়। তাহলেই সংগঠন থাকে। পাড়ায় মহল্লায় বিজেপির কোনো লোক নেই। ফলে এজেন্ট পায়না সর্বত্র। 


বিজেপির এজেন্টহীনতা  মঙ্গলকোট, মন্তেশ্বর, খণ্ডঘোষ, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে। বহু হিন্দু প্রভাবিত বুথেও তারা এজেন্ট দিতে পারছে না। অথচ এবার সব বুথেই তাদের এজেন্ট দেওয়ার টার্গেট ছিল। সেই মতো ভিন রাজ্য থেকে আসা নেতারা মণ্ডলে গিয়ে দফায় দফায় বৈঠকও করেছেন। অনেকের কাছেই তাঁরা বুথ এজেন্ট হওয়ার প্রস্তাব রেখেছিলেন। কিন্তু তাঁরা রাজি হননি। তাঁদের বক্তব্য, নির্বাচনের পর কেউ পাশে থাকে না। তাই ঝুঁকি নিতে নারাজ।
মেমারির এক বিজেপি নেতা বলেন, ‘প্রতি বুথে এজেন্ট বসানোর জন্য সংগঠন দরকার। ভোটের আগে বুথ কমিটি গড়ার দরকার ছিল। সেই সংগঠন দল তৈরি করতে পারেনি। সবটাই হাওয়ায় হচ্ছে। বুথে এজেন্টদের বড় ভূমিকা থাকে। সেটা ভিন রাজ্যের নেতারা ভালই বোঝেন। সেই কারণে তাঁরা আসার পর থেকেই এজেন্ট ঠিক করতে চেয়েছিলেন। ২০২১ সালের অভিজ্ঞতা ভাল নয়। সেবার ভোটে বিপর্যয়ের পর আর জেলা বা রাজ্য নেতাদের দেখা যায়নি। এমনকি, অনেকে ফোন ধরেননি। সেই কারণে এবার অনেকেই এজেন্ট হওয়ার ঝুঁকি নেয়নি। তবে অন্যান্য বারের মতো এবার ভয়ের পরিবেশ নেই। নির্বাচন কমিশন সব রকম ব্যবস্থা করছে। তারপরও এজেন্ট দেওয়া যাচ্ছে না। এটা দলের বড় ব্যর্থতা।’

 তৃণমূল নেতৃত্ব  বলেন, বিজেপি’র এজেন্ট ঠিক করে দেওয়ার কাজ আমাদের নয়। নির্বাচন কমিশন এবং বিজেপি এবার যৌথ ভাবে ময়দানে নেমেছে। তারপরও তারা এজেন্ট পাচ্ছে না। এটাতেই বোঝা যাচ্ছে, ভোটের ফলাফল কী হতে চলেছে।
 
তৃণমূলের বক্তব্য, ২০১১তে সিপিএমকে সরানোর শপথ নিয়েছিল গোটা বাংলা। এবার সেই অবস্থা নেই। মানুষ বিজেপি’র অত্যাচারের জবাব দিতে ইভিএমের বোতাম টিপবে। তাই ২০১১ সালের সঙ্গে এবারের নির্বাচনের তুলনা করা অর্থহীন। 
পূর্ব বর্ধমানে এবার ৪৬৬০টি বুথে ভোট হচ্ছে। তারমধ্যে প্রায় ১৯০০ বুথে বিজেপি এজেন্ট ঠিক করতে পেরেছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তাঁদেরও কতজন শেষ পর্যন্ত বুথে যাবেন তা নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে।

Your Opinion

We hate spam as much as you do