Tranding

06:00 PM - 28 Apr 2026

Home / Politics / ভোটের দুদিন আগে যাদবপুরের ছাত্র ভোটে উড়ল লাল আবির, বিজেপি তৃণমূলের ছাত্র সংগঠন শূণ্য 

ভোটের দুদিন আগে যাদবপুরের ছাত্র ভোটে উড়ল লাল আবির, বিজেপি তৃণমূলের ছাত্র সংগঠন শূণ্য 

বিধানসভা নির্বাচনের আবহে যাদবপুরের এই মিনি ব্যালট যুদ্ধে কার্যত ক্লিন সুইপ করল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। কলা বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিং— সর্বত্রই বামেদের জয়জয়কার। উল্টোদিকে, গতবারের তুলনায় অনেকটাই ম্লান গেরুয়া শিবির; খাতা খুলতে ব্যর্থ হয়েছে এবিভিপি (ABVP)।

ভোটের দুদিন আগে যাদবপুরের ছাত্র ভোটে উড়ল লাল আবির, বিজেপি তৃণমূলের ছাত্র সংগঠন শূণ্য 

ভোটের দুদিন আগে যাদবপুরের ছাত্র ভোটে উড়ল লাল আবির, বিজেপি তৃণমূলের ছাত্র সংগঠন শূণ্য 

Mon, 27 Apr 2026

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ঠিক দু’দিন আগে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনের ফলাফল। 
এর ঠিক দুদিন আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নির্বাচনী প্রচারের সময় যাদবপুর ইউনিভার্সিটিকে দেশদ্রোহীর চর্চা হয় বলে গালি দিয়ে গেছেন এবং এর ফলে সমালোচনাও হয়েছে।
বিধানসভা নির্বাচনের আবহে যাদবপুরের এই মিনি ব্যালট যুদ্ধে কার্যত ক্লিন সুইপ করল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। কলা বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিং— সর্বত্রই বামেদের জয়জয়কার। উল্টোদিকে, গতবারের তুলনায় অনেকটাই ম্লান গেরুয়া শিবির; খাতা খুলতে ব্যর্থ হয়েছে এবিভিপি (ABVP)।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (ICC) এই নির্বাচনে মূলত তিনটি প্রধান বিভাগের লড়াই ছিল নজরকাড়া:
ইঞ্জিনিয়ারিং বিভাগ: ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন (DSF) নিজেদের দুর্গ বজায় রেখেছে। স্নাতক বিভাগে প্রায় ১৩০০ ভোটে এবং স্নাতকোত্তর বিভাগে ১০০ ভোটে জয়ী হয়েছে তারা। দুই ক্ষেত্রেই দ্বিতীয় স্থানে রয়েছে এসএফআই (SFI)।
কলা (আর্টস) বিভাগ: এখানে একাধিপত্য বজায় রাখল এসএফআই। স্নাতক ও স্নাতকোত্তর দুই আসনেই জয়ী বাম ছাত্ররা। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কলা বিভাগের স্নাতকোত্তরে এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। 
বিজ্ঞান বিভাগ: এই বিভাগটি নিজেদের দখলে রেখেছে নির্দল সংগঠন ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ (WTI)।

আগামী বুধবারই বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে যাদবপুর কেন্দ্রে। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল বাম শিবিরের কর্মীদের বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যেখানে গত ছাত্র সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বিভাগে এবিভিপি শক্তিশালী জায়গায় ছিল, সেখানে এবারের পতন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন ঘিরেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ক্যাম্পাস। সেই তিক্ত স্মৃতি ভুলে ২১ ও ২৪ এপ্রিলের ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের গঠন করা আইসিসি-র নতুন প্রতিনিধিরা হলেন:
কলা বিভাগ: সানিয়া ঘোষ (স্নাতক) ও দিশা ঝা (স্নাতকোত্তর)।
ইঞ্জিনিয়ারিং: মেহুলী সরকার (স্নাতক) ও খুরশিদা বানো (স্নাতকোত্তর)।
বিজ্ঞান: দীপশিখা কর রায় (স্নাতক) ও অদ্রিকা সাহা (স্নাতকোত্তর)।

Your Opinion

We hate spam as much as you do