খড়দহের বাম প্রার্থী এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস ওরফে শুভ জানান যে খড়দহের বিধায়ক হিসেবে যে কাজ করার কথা তৃণমূলের বিধায়ক সেটা করেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ খড়দা উড়ালপুল সেটা অর্ডার হয়েও নির্মিত হয়নি। খরদা উড়ালপুল থেকে শুরু করে হটদহ সাংস্কৃতিক কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ সেইসঙ্গে খড়দা নিকাশি ব্যবস্থা এইবার নির্বাচনে খুব গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে
খড়দায় জোর টক্কর, তৃণমূলের দেবদীপ বনাম বামেদের দেবজ্যোতি, বিজেপি এখানে ম্লান
২৩ এপ্রিল ২০২৬
খড়দহ বিধানসভা কেন্দ্র একসময় ছিল অর্থমন্ত্রীদের নির্বাচন কেন্দ্র। বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রী ডঃ অশোক মিত্র থেকে তৃণমূল সরকারের প্রথম অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র পর্যন্ত বিশেষ বিশেষ গুণী মানুষদের খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত করা হয়েছে।
এই নির্বাচন কেন্দ্র এই বছর লড়ছেন তৃণমূল কংগ্রেসের দেবদীপ পুরোহিত সিপিআইএমের দেবজ্যোতি দাস এবং বিজেপির কল্যান চক্রবর্তী।
২০২১ সালে এই কেন্দ্রে জিতেছিলেন তৃণমূলের কাজল সিংহ। তবে ভোটের ফলপ্রকাশের আগেই কোভিডে মৃত্যু হয় তাঁর। ওই বছরেই খড়দহ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হন রাজ্যের বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এ বার তাঁকে বালিগঞ্জে প্রার্থী করেছে রাজ্যের শাসকদল। আর খড়দহে প্রার্থী করা হয়েছে দেবদীপকে।
খড়দহের বাম প্রার্থী এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস ওরফে শুভ জানান যে খড়দহের বিধায়ক হিসেবে যে কাজ করার কথা তৃণমূলের বিধায়ক সেটা করেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ খড়দা উড়ালপুল সেটা অর্ডার হয়েও নির্মিত হয়নি। খরদা উড়ালপুল থেকে শুরু করে হটদহ সাংস্কৃতিক কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ সেইসঙ্গে খড়দা নিকাশি ব্যবস্থা এইবার নির্বাচনে খুব গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে খড়দা উড়ালপুল না হলে আগামী দিনে খড়দা রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে না উল্লেখ করেন দেবজ্যোতি।
২০২১ সালে খড়দহে জিতেছিলেন তৃণমূলের কাজল সিংহ। তবে ভোটের ফলপ্রকাশের আগেই কোভিডে মৃত্যু হয় তাঁর। ওই বছরেই খড়দহ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হন রাজ্যের বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এ বার তাঁকে বালিগঞ্জে প্রার্থী করেছে রাজ্যের শাসকদল। আর খড়দহে প্রার্থী করা হয়েছে দেবদীপ পুরোহিতকে।
সাংবাদিকতা থেকে সরাসরি ভোটের ময়দানে নেমেছেন দেবদীপ পুরোহিত।
বিজেপি প্রার্থী ঘোষণার পর থেকেই খড়দহ বিধানসভার অন্তর্গত এলাকায় বিজেপির অন্দরে গোষ্ঠীকোন্দলের ছবি প্রকাশ্যে এসেছে। দলের অন্দরের এই দ্বন্দ্ব এবং প্রার্থীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায়, সামগ্রিকভাবে প্রচারে তিনি প্রভাব ফেলতে পারেন নি।
খড়দহের নির্বাচন কিছু যায়গায় ত্রিমুখী।
বেশ কিছু যায়গায় বাম প্রার্থীই তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বি। ফলে এবছরের হাওয়া থেকেই বলা যায় এই আসনে নিশ্চয়তা কারোর নেই বললেই চলে। বাম প্রার্থী দেবজ্যোতিও এবছর জয়ের পথে থাকতে পারেন বলে বিশেষজ্ঞদের ধারনা।
We hate spam as much as you do