Tranding

08:33 AM - 04 Feb 2026

Home / Politics / অভিনেত্রী শ্রীলেখা মিত্র সায়নীকে বললেন

অভিনেত্রী শ্রীলেখা মিত্র সায়নীকে বললেন

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন ভোটের আগে এই ধরনের যোগদান নিজের পেশাকে অপমান করা ।

অভিনেত্রী শ্রীলেখা মিত্র সায়নীকে বললেন

টালিগঞ্জ দুভাগে বিভক্ত । যোগদানের হিড়িক। রূদ্রনীল  বিজেপি তো সায়নী তৃনমূল। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন ভোটের আগে এই ধরনের যোগদান নিজের পেশাকে অপমান করা । রাজ্যে কর্মসংস্থান, রান্নার গ্যাসে - পেট্রল- ডিজেলের অস্বাভাবিক দাম বাড়ার প্রতিবাদে ২৮শে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের সমর্থনে বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
কদিন আগে টুইট বিতর্কে আলোচিত সায়নী  ঘোষ মদন মিত্রকে বাঙালির ক্র্যাশ বলেছিলেন । এর থেকে বোঝা গিয়েছিল সায়নী তৃনমুলমুখী হয়েছেন। এছাড়া রাজ চক্রবর্তী , জুন মালিয়া , কাঞ্চন মল্লিক তৃণমূলে যোগ দিয়েছেন । দিনকয়েক আগে পাপিয়া অধিকারী, সৌমিলী বিশ্বাস, "দাদা আমি সাতে পাঁচে থাকি না" খ্যাত  রূদ্রনীল বিজেপিতে যোগ দিয়েছেন। অভিনেত্রী শ্রীলেখা মিত্র সায়নীকে বললেন " তুইও বিক্রি হয়ে গেলি। খেলতে নামলি ? " 
বামফ্রন্টের সময় শিল্পী কলাকুশলীদের এইভাবে সদলবলে রাজনৈতিক দলে যোগ দেওয়ার খবর ছিল না। প্রশ্ন উঠছে শিল্পীরা কি বাধ্য হচ্ছেন ?

Your Opinion

We hate spam as much as you do