ফের রান্নার গ্যাসের দাম বাড়ল। আজ কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫ টাকা। কলকাতায় এর ফলে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়াল ৮৮৬ টাকা।
রান্নার গ্যাসের আবার দাম বাড়ল। ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ২৫ টাকা
কলকাতায় এর ফলে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়াল ৮৮৬ টা। Kolkata LPG Price Hike:
ফের রান্নার গ্যাসের দাম বাড়ল। আজ কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫ টাকা। কলকাতায় এর ফলে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়াল ৮৮৬ টাকা।
এই দামবৃদ্ধি এই সময়ে একটা বাড়তি যন্ত্রণা। মানুষ লকডাউনে খুবই সমস্যয় আছে। তার মধ্যে বারবার গ্যাসের দাম বাড়ানো একটা সমস্যা তৈরি করছে।
মাত্র ৬ মাসেই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ১৪১ টাকা। এক বছরে বেড়েছে ২৪১ টাকা।
গত ৬ মাসে হু হু করে দামবৃদ্ধি প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে। কেউ কেউ খরচ বাঁচাতে গ্যাস ছেড়ে ইনডাকশনে রান্না করছেন। সে উপায় কার্যত না থাকায় হোটেল মালিকরা পড়েছেন সমস্যায়।
রাস্তার খাবার বিক্রেতা পথহকাররা একদিকে বিক্রি নেই। অন্যদিকে খাবারের দাম বাড়াতে পারছে না।
পরিসংখ্যান বলছে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম মাত্র সাত মাসে বেড়েছে ২৫৭ টাকা।
পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস, দাম বাড়ছে। জ্বালা বাড়ছে মধ্যবিত্তের।
সরকার বলছে করোনার ভ্যাকসিনের খরচ এইভাবে তুলছে। কিন্তু এদিকে বৃহৎ কর্পোরেটকে দিনের পর দিন কর ছাড় দেওয়া হচ্ছে। বলা হচ্ছে এতে নাকি কর্পোরেট উৎসাহিত হয়ে উৎপাদন ও নিয়োগ বাড়াবে। কর্পোরেট বলছে বাজার না থাকলে উৎপাদন বাড়াবে না। তাই বেশি নিয়োগ সম্ভব নয়।
এদিকে সরকারের আয় এইভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসে মুল্যবৃদ্ধি ঘটিয়ে বাড়ানো হচ্ছে। এবছর মার্চ মাসে তৎকালীন পেট্রোলিয়ামমন্ত্রী জানিয়েছিলেন, পেট্রোপণ্য এবং এলপিজির উপর উৎপাদন শুল্ক থেকে গত ৯ মাসে ৩ লক্ষ কোটি টাকা জমা পড়েছে কেন্দ্রের কোষাগারে।
সরকারর এই রোজগার বিষয়ে কোনো বক্তব্য নেই। ,
We hate spam as much as you do