Tranding

05:12 PM - 04 Feb 2026

Home / National / কংগ্রেস সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়্গে, ১০ শতাংশের বেশি ভোট পেলেন থারুর

কংগ্রেস সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়্গে, ১০ শতাংশের বেশি ভোট পেলেন থারুর

এদিন আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের আগেই হার স্বীকার করে নেন শশী থারুর। টুইট করে তিনি বলেন, “জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়া অত্যন্ত গর্বের এবং একই সঙ্গে এটা একটা গুরু দায়িত্ব। মল্লিকার্জুন খাড়্গেজিকে এই দায়িত্ব প্রাপ্তির জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এক হাজারেরও বেশি সহকর্মীর সমর্থন পাওয়া এবং ভারত জুড়ে কংগ্রেসের এত শুভাকাঙ্ক্ষীদের আশা-আকাঙ্খা বহন করা, সৌভাগ্যের বিষয়।”

কংগ্রেস সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়্গে, ১০ শতাংশের বেশি ভোট পেলেন থারুর

কংগ্রেস সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়্গে, ১০ শতাংশের বেশি ভোট পেলেন থারুর
 
Oct 19, 2022 

নয়া দিল্লি: প্রত্যাশা মতোই কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়্গে। খাড়্গে পেয়েছেন ৭,৮৯৭ টি ভোট। অন্যদিকে, ‘পরিবর্তনের প্রার্থী’ হিসেবে নিজেকে জাহির করা শশী থারুর পেলেন মাত্র ১,০৭২টি ভোট। মোট ভোট পড়েছিল ৯৩৮৫। অর্থাৎ, থারুর ১০ শতাংশের সামান্য বেশি ভোট পেয়েছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গণনার সময় টেকনিক্যাল কারণে ৪১৬টি ভোট বাতিল হয়েছে।  ‘গান্ধীদের মনোনীত প্রার্থী’ হিসেবে পরিচিত মল্লিকার্জুন খাড়্গেই দলের দায়িত্ব পেলেন।

 আগে ১৯৯৭ সালে গান্ধীদের প্রার্থী সীতারাম কেশরীকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন শরদ পওয়ার এবং রাজেশ পাইলট। পওয়ার এবং পাইলটের মতো দোর্দণ্ডপ্রতাপ নেতারাও গান্ধীদের দুর্গে আঁচড় কাটতে পারেননি। ৬২২৪ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন কেশরী। উল্টোদিকে পওয়ার পেয়েছিলেন ৮৮২ এবং পাইলট ৩৫৪। 

এদিন আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের আগেই হার স্বীকার করে নেন শশী থারুর। টুইট করে তিনি বলেন, “জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়া অত্যন্ত গর্বের এবং একই সঙ্গে এটা একটা গুরু দায়িত্ব। মল্লিকার্জুন খাড়্গেজিকে এই দায়িত্ব প্রাপ্তির জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এক হাজারেরও বেশি সহকর্মীর সমর্থন পাওয়া এবং ভারত জুড়ে কংগ্রেসের এত শুভাকাঙ্ক্ষীদের আশা-আকাঙ্খা বহন করা, সৌভাগ্যের বিষয়।”

Your Opinion

We hate spam as much as you do