রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রবিবার মহারাষ্ট্রে নতুন করে ৫০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। বিগত কয়েকদিনে যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৯ জন জেএন.১ ভ্যারিয়েন্টে আক্রান্ত। এই নিয়ে রাজ্যে মোট ১০ জনের নমুনায় করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিস মিলল।
JN.1 ভ্যারিয়েন্ট আতঙ্ক বাড়াচ্ছে, এ রাজ্যেই ৯ আক্রান্তের খবর
Dec 25, 2023
নতুন বছরে আবার করোনা আতঙ্ক ফিরছে? প্রশ্ন অনেকের মনে। একাধিক রাজ্যে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রের নির্দেশ মতো করোনা পরীক্ষার হার বাড়াতেই নিত্যদিন মিলছে আক্রান্তের খোঁজ। এবার উদ্বেগ মহারাষ্ট্র-কে নিয়ে। রবিবার মহারাষ্ট্রে নতুন করে ৫০ জন করোনা রোগীর খোঁজ মেলে। তবে আসল উদ্বেগের কারণ হল, আক্রান্তদের মধ্যে ৯ জনই করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ (JN.1)-এ আক্রান্ত।
রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রবিবার মহারাষ্ট্রে নতুন করে ৫০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। বিগত কয়েকদিনে যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৯ জন জেএন.১ ভ্যারিয়েন্টে আক্রান্ত। এই নিয়ে রাজ্যে মোট ১০ জনের নমুনায় করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিস মিলল।
জানা গিয়েছে, জেএন.১ ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে ৫ জন থানে সিটির বাসিন্দা, ২ জন পুণে সিটির। পুণে জেলার আকোলা সিটি ও সিন্ধুদুর্গ জেলা থেকেও একজন করে আক্রান্তের খোঁজ মিলেছে। আরেক পুণের বাসিন্দা, যিনি করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন, তিনি আমেরিকা গিয়েছেন।
We hate spam as much as you do