Tranding

04:14 PM - 22 Mar 2026

Home / National / ভারতবর্ষ চালাচ্ছে কিছু প্রাইভেট কোম্পানি  বললেন সংযুক্ত  কিষান আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত

ভারতবর্ষ চালাচ্ছে কিছু প্রাইভেট কোম্পানি  বললেন সংযুক্ত  কিষান আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত

রাকেশ তার যাত্রাপথে পশ্চিমবঙ্গ থেকে রেওয়া যাওয়ার পথে বলেন LIC, ব্যাঙ্ক , এয়ারপোর্ট সবই বেচে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। দেশটা কয়েকটা কোম্পানি চালাচ্ছ ।

ভারতবর্ষ চালাচ্ছে কিছু প্রাইভেট কোম্পানি  বললেন সংযুক্ত  কিষান আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত

ভারতবর্ষ চালাচ্ছে কিছু প্রাইভেট কোম্পানি 
বললেন সংযুক্ত  কিষান আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত । কৃষিবিল বাতিলের দাবীতে কৃষক আন্দোলন চলছে। দিল্লীর বর্ডারে বিরাট সংখ্যক কৃষক বিক্ষোভ চালাচ্ছেন। এখনো ন্যুনতম সহায়ক মূল্য নির্দিষ্ট করা হয় নি। ভারতীয় কিষান ইউনিয়নের জাতির প্রবক্তা পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে গত শনিবার এসে বলেন পশ্চিমবঙ্গে ধানের ন্যুনতম সহায়ক মূল্য ১৮৫০ টাকা প্রতি কুইন্টাল হওয়া উচিত। এই কৃষি বিলের ফলে যদি সাপ্তাহিক বাজার বন্ধ হয়ে যায় দেশের সাড়ে চার কোটি ছোট ব্যবসায়ী শেষ হয়ে যাবে। 
রাকেশ তার যাত্রাপথে পশ্চিমবঙ্গ থেকে রেওয়া যাওয়ার পথে বলেন LIC, ব্যাঙ্ক , এয়ারপোর্ট সবই বেচে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। দেশটা কয়েকটা কোম্পানি চালাচ্ছ । গত শনিবার পশ্চিমবঙ্গে নন্দীগ্রামে মহাপঞ্চায়েতে দাঁড়িয়ে বলেন সর্বত্র বিজেপির বিরুদ্ধে ভোট দিন। বিজেপি বিরোধী যেকোনো দলকে ভোট দেওয়ার আহ্বান করেন। তার সঙ্গে ছিলেন সমাজকর্মী মেধা পাটেকর । মেধাও রবীন্দ্রনাথের দেশে বিজেপিকে সর্বত্র পরাজিত করার আবেদন করেন।
অবশ্য পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে তৃনমুল বা সংযুক্ত মোর্চা কারোর নাম উল্লেখ করেন নি। তবে রাজনৈতিক মহল বলছেন
যে নন্দীগ্রামকে নির্দিষ্ট করে কিষান মোর্চার আবেদন , সেই নন্দীগ্রামেই তৃনমুলের তখনকার এক নম্বর নেতা শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে।  তৃনমুল থেকে যারা জিতবেন তারা বেশিরভাগই পরে বিজেপিতে যুক্ত হবেন না এমন কোনো নিশ্চয়তা আছে কি ?
রাকেশ টিকায়েতের দেশব্যাপী  এই যাত্রা মুলত বিজেপি সরকারের কর্পোরেটাইজেশন নীতির বিরুদ্ধে ।

 

Your Opinion

We hate spam as much as you do