দিনে দিনে নতুন নতুন মোড় নিয়েছে মহারাষ্ট্রের সঙ্কট। তবে বৃহস্পতিবার শিবসেনা প্রধান যে সিদ্ধান্ত জানিয়েছেন, তাতে অনেকেই মনে করছেন মহা নাটকের যবনিকা পতন হল ১০ দিন পর।
আজ মহারাষ্ট্রে আস্থা ভোট, স্যোসাল মিডিয়ায় পদত্যাগের ঘোষণা উদ্ধব ঠাকরের
উদ্ধব পক্ষ সুপ্রিম কোর্টে স্থগিতাদেশের জন্য আর্জি জানালেও তা খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তার পরেই ফেসবুক লাইভে এসে নিজের পদত্যাগের কথা ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বক্তব্যের মাঝে ধন্যবাদ জানিয়েছেন শরিক দল এনসিপি, কংগ্রেসকে।
গত কয়েকদিন ধরে মহানাটক চলছে মহারাষ্ট্রে। একগুচ্ছ বিদ্রোহী বিধায়ক রাজ্য ছাড়া ছিলেন বেশ কয়েকদিন। একদিকে তাঁদের দাবি দাওয়া অন্যদিকে বাকি বিধায়কদের নিয়ে উদ্ধবের গদি বাঁচানোর আপ্রাণ চেষ্টা। দিনে দিনে নতুন নতুন মোড় নিয়েছে মহারাষ্ট্রের সঙ্কট। তবে বৃহস্পতিবার শিবসেনা প্রধান যে সিদ্ধান্ত জানিয়েছেন, তাতে অনেকেই মনে করছেন মহা নাটকের যবনিকা পতন হল ১০ দিন পর।
বৃহস্পতিবার মহারাষ্ট্রের আস্থা ভোট। ভোটে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল উদ্ধব-শিবির। তবে তা আপাতত খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। তারপরেই ফেসবুক লাইভ করে তিনি বার্তা দেন বিদ্রোহীদের উদ্দেশে। বলেন আগামীকাল তাঁরা সকলেই এসে উপস্থিত হোন আস্থা ভোটে। জানিয়ে দেন, কে, কী সংখ্যার ভোট পাচ্ছেন তা নিয়ে আর বিন্দুমাত্র চিন্তা নেই শিবসেনা সুপ্রিমোর। তিনি সাফ জানিয়েছেন, আস্থা ভোটের সামনে দাঁড়াতে চান না। সরে গেলেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রে পতন ৩১ মাসের মহাবিকাশ আঘাড়ি জোটের সরকারের।
We hate spam as much as you do