আইন থেকে অর্থ ব্যবস্থা এমনকি সামাজিক পরিকাঠামোর ফ্যাসিস্ট রূপান্তর করতে চাইছে। সেই সঙ্গে পেট্রপণ্যের বেপরোয়া মুল্যবৃদ্ধি, বহু আলোচিত কৃষিবিল বাতিলের দাবীতে,রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের লাগামহীন বেসরকারীকরণ এর বিরুদ্ধে এবং শ্রমকোড বিল বাতিলের দাবীতে দেশজুড়ে বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনগুলো বিক্ষোভ ও আইন অমান্যের কর্মসুচী নেয়।
বারাসাতে ভারত বাাঁচাও এর বিক্ষোভে বাম শ্রমিক কৃষক সংগঠনের আইন অমান্য।
১৯৪২ ভারতছাড় আন্দোলনের ৮০ বছর পূর্ণ হতে চলেছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতব্যাপী যে গুরুত্বপূর্ণ গনসংগ্রাম হয়েছিল তার সুচনা দিন ৯ই আগষ্ট। যাকে আগষ্ট বিপ্লব বলা হয়। এই সময় গোটা দেশে একটা অন্যরকম পরিস্থিতি। মোদী সরকার দেশের মুল বুনিয়াদকে পরিবর্তন করে দিতে চাইছে।
আইন থেকে অর্থ ব্যবস্থা এমনকি সামাজিক পরিকাঠামোর ফ্যাসিস্ট রূপান্তর করতে চাইছে। সেই সঙ্গে পেট্রপণ্যের বেপরোয়া মুল্যবৃদ্ধি, বহু আলোচিত কৃষিবিল বাতিলের দাবীতে,রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের লাগামহীন বেসরকারীকরণ এর বিরুদ্ধে এবং শ্রমকোড বিল বাতিলের দাবীতে দেশজুড়ে বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনগুলো বিক্ষোভ ও আইন অমান্যের কর্মসুচী নেয়।
উত্তর ২৪ পরগনার বারাসাত জেলাশাসকের দপ্তরের সামনে কর্মসুচী পালিত হয়, ১৭টি বিভিন্ন বামপন্থী শ্রমিক কৃষক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখা হয় CITU, TUCC , AITUC AIUTUC, প্রমুখ সংগঠন, বিভিন্ন কৃষক সংগঠনের সদস্যরাও বনগাঁ বসিরহাটের প্রত্যন্ত অঞ্চল থেকে যোগ দেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন শ্রমিক কৃষক নেতা সুভাষ মুখার্জী, নেপালদেব ভট্টাচার্য, পলাশ দাশ , রমলা চক্রবর্তী ,গার্গী চ্যাটার্জি, সোমনাথ ভট্টাচার্য, মহঃ সেলিম গায়েন, পার্থ গাঙ্গুলি , গৌতম বিশ্বাস , সুজিত ঘোষ । প্রমুখ। প্রতিবাদ করায় পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারিদের মৌখিক গ্রেপ্তার করা হয়। এবং সঙ্গে সঙ্গে মুক্ত করা হয়। ময়ুখ বিশ্বাস, সায়নদীপ মিত্র সোমা চক্রবর্তী, আত্রেয়ী গুহের নেতৃত্বে ছাত্র যুব মহিলা সংগঠনের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
We hate spam as much as you do