ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিশিষ্ট কংগ্রেস নেতা পি চিদাম্বরম। এদিন চিদাম্বরম বলেন, দেশের বর্তমান আইনব্যবস্থাকে ‘বুলডোজিং’ করে নতুন তিন আইন চালু করে দেওয়া হল বিস্তারিত আলোচনা ও বিতর্ক ছাড়াই। প্রসঙ্গত, আজ থেকেই দেশজুড়ে কার্যকর হয়েছে তিন নতুন আইন – ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দন্ডবিধি আজ থেকেই আর কার্যকরী নয়
বিতর্কের মাঝেই চালু ভারতীয় ন্যায় সংহিতা, সমালোচনায় চিদাম্বরম
Jul 01, 2024
সোমবার অর্থাৎ আজ থেকে গোটা দেশে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। ২৭ জুন সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। সেখানেই তিনি ভারতীয় ন্যায় সংহিতা চালু করার ঘোষণা করেন। জানান, ১ জুলাই গোটা দেশে ন্যায় সংহিতা চালু করা হবে।
কেন্দ্র সরকার প্রথম থেকেই দাবি করে আসছে, এতদিন পর্যন্ত আইনে সাজার কথা বলা ছিল। কিন্তু এবার নতুন আইনের মধ্যে দিয়ে সাধারণ মানুষ যাতে ন্যায় পান তার ভাবনা প্রকাশ পেয়েছ।
এই আইন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছিল। তবে যাবতীয় বিতর্কের মধ্যে সংসদের দুই কক্ষে তিন অপরাধমূলক আইনের বিল পাস হয়।
ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিশিষ্ট কংগ্রেস নেতা পি চিদাম্বরম। এদিন চিদাম্বরম বলেন, দেশের বর্তমান আইনব্যবস্থাকে ‘বুলডোজিং’ করে নতুন তিন আইন চালু করে দেওয়া হল বিস্তারিত আলোচনা ও বিতর্ক ছাড়াই। প্রসঙ্গত, আজ থেকেই দেশজুড়ে কার্যকর হয়েছে তিন নতুন আইন – ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দন্ডবিধি আজ থেকেই আর কার্যকরী নয়।
সোমবার সকালে এক এক্স বার্তায় পি চিদাম্বরম বলেন, নতুন আইনের ৯০ থেকে ৯৯ শতাংশ কাট পেস্ট করা হয়েছে। আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টকে প্রতিস্থাপন করার জন্য তিনটি ফৌজদারি আইন আজ কার্যকর হয়েছে। বর্তমান তিন আইনে কয়েকটি সংশোধন এনেই এই কাজ করা যেত।
তিনি আরও লেখেন, নতুন আইনে কিছু নতুন বিষয় আনা হয়েছে এবং আমরা সেগুলিকে স্বাগত জানিয়েছি। যদিও এগুলো সংশোধনী হিসেবেই চালু করা যেত।
চিদাম্বরম বলেন, অন্যদিকে, বেশ কিছু বিপরীতমুখী বিধান রয়েছে। এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা প্রাথমিকভাবে অসাংবিধানিক। সংসদ সদস্য যারা স্থায়ী কমিটির সদস্য ছিলেন তারা তিনটি বিলের বিষয়ে বিস্তারিতভাবে ভিন্নমত পোষণ করেছেন। যদিও সরকার এই ভিন্নমতের বিষয়ে কোনও সমালোচনার জবাব দেয়নি। সংসদে এই বিষয়ে কোনো বিস্তারিত বিতর্কও হয়নি।
চিদাম্বরম জানিয়েছেন, আইন বিশারদ, আইনজীবী সমিতি, বিচারক ও আইনজীবীরা অসংখ্য লেখায় ও সেমিনারে তিনটি নতুন আইনের গুরুতর ঘাটতিগুলো তুলে ধরেছেন। যদিও সরকারের পক্ষ থেকে কেউ এসব প্রশ্নের উত্তর দেয়নি। এই পদক্ষেপ বর্তমান তিনটি আইনকে বুলডোজ করে পর্যাপ্ত আলোচনা ও বিতর্ক ছাড়াই তিনটি নতুন বিল দিয়ে প্রতিস্থাপন করার আরেকটি ঘটনা।
তাঁর মতে, প্রাথমিক ভেবে এই আইন ফৌজদারি বিচার প্রশাসনকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেবে। এছাড়াও বিভিন্ন আদালতে আইনের প্রতি অসংখ্য চ্যালেঞ্জ করা হবে এবং দীর্ঘমেয়াদে, সংবিধান এবং ফৌজদারি আইনশাস্ত্রের আধুনিক নীতিগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য তিনটি আইনে আরও পরিবর্তন করতে হবে।
উল্লেখ্য আজ থেকেই ব্রিটিশ আমল থেকে চলে আসা ইন্ডিয়ান পেনাল কোড, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং দ্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আর কার্যকরী থাকছে না। যদিও এর আগে পর্যন্ত যা যা পুরোনো আইনগুলির ভিত্তিতে যা যা অভিযোগ দায়ের হয়েছে সেসবের ক্ষেত্রে পুরোনো আইন অনুযায়ীই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
জানা গিয়েছে, ন্যায় সংহিতায় নতুন করে ২০টি অপরাধ চিহ্নিত করা হয়েছে। তারমধ্যে ৮৩টি অপরাধের ক্ষেত্রে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।
We hate spam as much as you do