তিনি বিতর্ক তৈরি করে বলেন, যতক্ষণ না তৃণমূল শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ যারা তৃণমূলে আসবেন বলে ঠিক করেছেন, তাঁরা যেন বিজেপিতে ঘনিষ্ঠতা বজায় রাখেন এবং সেখানকার সব খবর তৃণমূলে দেন। সুমন কাঞ্জিলালের দলবদলের কারণে ইতিমধ্যেই অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। তার মধ্যে কুণাল ঘোষের মন্তব্য গেরুয়া শিবিরের সন্দেহের বাতাবরণ তৈরির উদ্দেশ্যে করা বলেই মনে করা হচ্ছে।
বিজেপি থেকে আরও ১৩ এমএলএ ৬ এমপি তৃণমূলে আসছেন কুণাল ঘোষ জানালেন
07 feb 2023
রাজ্যের পঞ্চায়েত ভোটের আগে গেরুয়া শিবিরে বড় ভাঙন তৈরি হয়েছে। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল চলে এসেছেন তৃণমূলে। আর তার মধ্যেই এবার আরও বড় গুঞ্জন তৈরি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে বিজেপির অন্তত ১৩ জন বিধায়ক এবং ৬ জন সাংসদ যোগাযোগ রেখে চলেছেন। এদিন কুণাল ঘোষ জানিয়েছেন,‘যাঁরা যাঁরা এখন বিজেপির হয়ে বিবৃতি দেবেন, জেনে রাখুন তাঁদের মধ্যে একাধিক ব্যক্তি আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।যতক্ষণ ওখানে থাকবেন, ততক্ষণ তাঁদের মতো করেই থাকতে হবে। সংখ্যাটি ১৩-র নীচে নয়। সর্বোচ্চ কত, তা সঠিকভাবে বলতে পারবেন অভিষেক।’ তিনি নিজের কথার স্বপক্ষে যুক্তি দিয়েছেন, বিজেপিকে এলাকার মানুষ চাইছেন না। আর তাই জনপ্রতিনিধিরা যোগ দিচ্ছেন তৃণমূলে।
একই সাথে তিনি বিতর্ক তৈরি করে বলেন, যতক্ষণ না তৃণমূল শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ যারা তৃণমূলে আসবেন বলে ঠিক করেছেন, তাঁরা যেন বিজেপিতে ঘনিষ্ঠতা বজায় রাখেন এবং সেখানকার সব খবর তৃণমূলে দেন। সুমন কাঞ্জিলালের দলবদলের কারণে ইতিমধ্যেই অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। তার মধ্যে কুণাল ঘোষের মন্তব্য গেরুয়া শিবিরের সন্দেহের বাতাবরণ তৈরির উদ্দেশ্যে করা বলেই মনে করা হচ্ছে।
We hate spam as much as you do