এই প্রস্তাবের ভিত্তিতে রাজ্যপাল যে বিজ্ঞপ্তি জারি করেন, তাতে রাত দুটো থেকে অধিবেশন ডাকেন তিনি৷ একই সঙ্গে অবশ্য এই ঘটনাকে নজিরবিহীন বলে দাবি করেছেন জগদীপ ধনখড়৷
রাত দুটোয় অধিবেশন ডাকলেন রাজ্যপাল, বিতর্ক শুরু, বলা হল টাইপে ভূল,
রাজ্যপাল অবশ্য দাবি করেছেন, সংবিধানের ১৭৪(১) ধারা অনুযায়ী রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে সম্মতি দিয়েই ৭ মার্চ, রাত দুটো থেকে বিধানসভার অধিবেশন ডাকলেন তিনি।
রাত দুটোর সময় বসবে রাজ্য বিধানসভার অধিবেশন ? কারণ আগামী ৭ মার্চ রাত দুটোয় বিধানসভার বাজেট অধিবেশন ডেকে বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ রাজ্যপালের এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে৷ রাজ্যপালের অবশ্য দাবি, রাজ্য মন্ত্রিসভার অনুমোদিত সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছেন তিনি৷
রাজ্য মন্ত্রিসভার অনুমোদিত যে লিখিত প্রস্তাব তাঁর কাছে এসেছিল সেটিও একই সঙ্গে ট্যুইট করেছেন রাজ্যপাল৷ সেখানে অবশ্য প্রায় সর্বত্রই দুপুর দুটো থেকে বিধানসভা অধিবেশন শুরুর কথা বলা হয়েছে৷ এমন কী, বাজেট অধিবেশনের শুরুতে দুপুর দুটোয় রাজ্যপালের ভাষণের কথা বলা রয়েছে৷ শুধুমাত্র শেষ দিকে এক জায়গায় সময় হিসেবে দুপুর দুটোর বদলে রাত দুটোর কথা উল্লেখ করা হয়েছে৷
এই প্রস্তাবের ভিত্তিতে রাজ্যপাল যে বিজ্ঞপ্তি জারি করেন, তাতে রাত দুটো থেকে অধিবেশন ডাকেন তিনি৷ একই সঙ্গে অবশ্য এই ঘটনাকে নজিরবিহীন বলে দাবি করেছেন জগদীপ ধনখড়৷
রাজ্যপালের এই ট্যুইট দেখেই পরে তাঁকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টাইপ করার সময় ভুলেই যে এই সময় বিভ্রাট হয়েছে, তাও জানান মুখ্যমন্ত্রী৷ ভুল সংশোধন করে নতুন প্রস্তাব পাঠানোর জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি ফের মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী৷
রাজ্যপাল অবশ্য দাবি করেছেন, সংবিধানের ১৭৪(১) ধারা অনুযায়ী রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে সম্মতি দিয়েই ৭ মার্চ, রাত দুটো থেকে বিধানসভার অধিবেশন ডাকলেন তিনি৷ একই সঙ্গে রাজ্যপাল লিখেছেন, 'মধ্যরাতের পর রাত দুটোর সময় বিধানসভার অধিবেশন ডাকা অস্বাভাবিক এবং তা হলে নতুন ইতিহাস তৈরি হবে, কিন্তু এটাই মন্ত্রিসভার সিদ্ধান্ত৷'
এই সময় বিভ্রাট নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সম্ভবত টাইপ করে গিয়ে ভুলের কারণেই সময় নিয়ে এই বিভ্রান্তি তৈরি হয়েছে৷ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিভ্রান্তি তৈরি হলে রাজ্যপাল মন্ত্রিসভার কোনও সদস্যের থেকে বিষয়টি পরিষ্কার করে নিতে পারতেন৷ কিন্তু উনি কথা না বলে ট্যুইট করতে ভালবাসেন৷ যাই হোক, আমরা সতর্ক হয়ে গেলাম৷'
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও দাবি করেছেন, সম্ভবত টাইপিংয়ের সময় অনিচ্ছাকৃত ভুলেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে৷ কারণ রাজ্যপালের কাছে আসা প্রস্তাবে এক জায়গাতেই ইংরেজিতে '2pm'-এর বদলে '2am' লেখা ছিল৷
কুণাল ঘোষ বলেন, 'এই বিষয়টি সরকারের সঙ্গে রাজ্যপালের৷ বিধানসভার অধ্যক্ষ ও পরিষদীয় মন্ত্রী ভাল বলতে পারবেন। রাত দুটোয় বিধানসভা বসা অস্বাভাবিক। টাইপিং মিস্টেক হতে পারে৷ সেটা রাজ্যপাল এড়িয়ে যেতে পারতেন।'
অন্যদিকে ওয়াকিবহাল মহলের খবর রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিরোধের খবর হেডলাইন করে জলন্ত বিতর্ক আনিস হত্যার ঘটনা থেকে নজর ঘোরানো।
We hate spam as much as you do