নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ছত্তীশগঢ় বাদে সব রাজ্যেই এক দফায় ভোট গ্রহণ হবে। কেবল ছত্তীশগঢ়ে দু-দফায় ভোট গ্রহণ হবে। প্রথম ভোট শুরু হচ্ছে ছত্তীশগঢ় ও মিজোরামে। ছত্তীশগঢ়ে আগামী ৭ নভেম্বর প্রথম দফায় এবং ১৭ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। আর মিজোরামে ৭ নভেম্বরই এক দফায় ভোট সম্পন্ন হবে। অন্যদিকে, ১৭ নভেম্বর মধ্যপ্রদেশ, ২৩ নভেম্বর রাজস্থান এবং ৩০ নভেম্বর তেলঙ্গানায় ভোটগ্রহণ হবে।
৫ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
Oct 09, 2023
ভোটের দামামা আগেই বেজেছিল। অবশেষে ৫ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ছত্তীশগঢ়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলঙ্গানায় নভেম্বরের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে বলে নির্ঘণ্ট প্রকাশ করল কমিশন। আগামী ৭ নভেম্বর ভোটগ্রহণ শুরু হবে এবং শেষ হবে ৩০ নভেম্বর। আর ৫ রাজ্যের ভোটগণনা একই দিনে, আগামী ৩ ডিসেম্বর। ২০২৪ লোকসভা ভোটের আগে এই ৫ রাজ্যের ভোট শাসক ও বিরোধী- উভয় পক্ষের কাছেই সেমিফাইনাল।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ছত্তীশগঢ় বাদে সব রাজ্যেই এক দফায় ভোট গ্রহণ হবে। কেবল ছত্তীশগঢ়ে দু-দফায় ভোট গ্রহণ হবে। প্রথম ভোট শুরু হচ্ছে ছত্তীশগঢ় ও মিজোরামে। ছত্তীশগঢ়ে আগামী ৭ নভেম্বর প্রথম দফায় এবং ১৭ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। আর মিজোরামে ৭ নভেম্বরই এক দফায় ভোট সম্পন্ন হবে। অন্যদিকে, ১৭ নভেম্বর মধ্যপ্রদেশ, ২৩ নভেম্বর রাজস্থান এবং ৩০ নভেম্বর তেলঙ্গানায় ভোটগ্রহণ হবে।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ৫ রাজ্যের মোট ৬৭৯ আসনে ভোট হবে। মোট ভোটার ১৬.১ কোটি। এর মধ্যে নতুন ভোটার ৬০.২ লাখ। মোট ১.৭৭ লাখ বুথে ভোটগ্রহণ হবে। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করাতে পোলিং স্টেশনগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
We hate spam as much as you do