Tranding

01:37 PM - 04 Feb 2026

Home / National / NEET নিয়ে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের সতর্কতা রাজনীতির খেলায় তরুণ চিকিৎসকদের ফুটবল বানাবেন না।

NEET নিয়ে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের সতর্কতা রাজনীতির খেলায় তরুণ চিকিৎসকদের ফুটবল বানাবেন না।

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বি ভি নাগরথনার একটি বেঞ্চ কেন্দ্রের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বরিয়া ভাটিকে এক সপ্তাহের মধ্যে অন্য দুই কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন বারবার এই শেষ মুর্হূতে সিলেবাস পরিবর্তন নিয়ে তারা একেবারেই খুশি নন৷ সরকার যদি সময় মতো উপযুক্ত পদক্ষেপ না নিতে পারে তাহলে এবার দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকেই পরীক্ষার একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করা হবে৷

NEET নিয়ে কেন্দ্রকে  সুপ্রিম কোর্টের সতর্কতা রাজনীতির  খেলায় তরুণ চিকিৎসকদের ফুটবল বানাবেন না।

NEET নিয়ে কেন্দ্রকে  সুপ্রিম কোর্টের সতর্কতা রাজনীতির  খেলায় তরুণ চিকিৎসকদের ফুটবল বানাবেন না।

রাজনীতির ক্ষমতার খেলায় তরুণ চিকিৎসকদের ফুটবল হিসেবে গণ্য করা বন্ধ করুন৷ ঠিক এভাবেই NEET নিয়ে কড়া ভাষায় কেন্দ্র সরকারকে সতর্ক করল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের সর্বোচ্চ আদাতলের পক্ষ থেকে কেন্দ্রকে সতর্ক করে বলা হয়, নিট সুপার স্পেশালিটি পরীক্ষা ২০২১ এর সিলেবাসের শেষ মুহূর্তের পরিবর্তন কেন করা হয়েছে সেটা কোর্টকে জানানো হোক। এবং সরকারের যুক্তিতে সন্তুষ্ট না হলে কোর্ট পরীক্ষার সিলেবাসের এই পরিবর্তন নিয়ে নিজস্ব মত দিতে পারে।

ক্ষমতার খেলায় তরুণ চিকিৎসকদের ফুটবল বানানো বন্ধ করুন, কেন্দ্রকে সতর্ক করল সুপ্রিম কোর্ট 
সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, এই তরুণ ডাক্তারদের কিছু অসংবেদনশীল আমলাদের হাতে ছেড়ে দেওয়া হবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (এমএইচএফডব্লিউ), জাতীয় মেডিকেল কমিশন (এনএমসি) এবং জাতীয় পরীক্ষা বোর্ড (এনবিই) নিয়ম মেনে কাজ করুক।

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বি ভি নাগরথনার একটি বেঞ্চ কেন্দ্রের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বরিয়া ভাটিকে এক সপ্তাহের মধ্যে অন্য দুই কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন বারবার এই শেষ মুর্হূতে সিলেবাস পরিবর্তন নিয়ে তারা একেবারেই খুশি নন৷ সরকার যদি সময় মতো উপযুক্ত পদক্ষেপ না নিতে পারে তাহলে এবার দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকেই পরীক্ষার একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করা হবে৷

Your Opinion

We hate spam as much as you do