গত ৩১ মার্চ আইআইটি বম্বেতেই এই নাটকটি মঞ্চস্থ হয়। প্রতি বছরই আইআইটি বম্বেতে (IIT Bombay) পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল হয়। চলতি বছরের সেই অনুষ্ঠানেই ‘রাহোবান’ নামে নাটকে অভিনয় করেন পড়ুয়ারা। সকলের মধ্যেই বেশ জনপ্রিয় হয় নাটকটি। বিশেষত সীতা এবং লক্ষ্মণের মধ্যে কথোপকথন দর্শকদের মন জিতে নিয়েছিল। নাটকের বেশ কিছু অংশের ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
বম্বে IITর নাটকে রামায়ণ ‘বিকৃতি’র কথা বলে ছাত্রদের জরিমানা করল কতৃপক্ষ
June 20, 2024
রামায়ণকে তথাকথিত ‘বিকৃত’ করে নাটক মঞ্চস্থ করেছিল পড়ুয়ারা। তার জেরে প্রত্যেক পড়ুয়াকে ১.২ লক্ষ টাকা জরিমানা করল বম্বে আইআইটি কর্তৃপক্ষ। অভিযোগ, পড়ুয়াদের অভিনীত ‘রাহোবান’ নাটকে ভগবান রামের অবমাননা করা হয়েছে। সেই সঙ্গে হিন্দু ভাবাবেগে আঘাত দিয়েছে এই নাটকটি।
গত ৩১ মার্চ আইআইটি বম্বেতেই এই নাটকটি মঞ্চস্থ হয়। প্রতি বছরই আইআইটি বম্বেতে (IIT Bombay) পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল হয়। চলতি বছরের সেই অনুষ্ঠানেই ‘রাহোবান’ নামে নাটকে অভিনয় করেন পড়ুয়ারা। সকলের মধ্যেই বেশ জনপ্রিয় হয় নাটকটি। বিশেষত সীতা এবং লক্ষ্মণের মধ্যে কথোপকথন দর্শকদের মন জিতে নিয়েছিল। নাটকের বেশ কিছু অংশের ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
তার পরেই শুরু হয় বিতর্ক। নাটকের তীব্র সমালোচনা করে একাংশের দাবি, রামায়ণের আদলে তৈরি করা নাটকে মূল চরিত্রকে খারাপভাবে দেখানো হয়েছে। এছাড়াও ব্যঙ্গ করা হয়েছে হিন্দু সংস্কৃতিকে। যদিও অন্য এক পক্ষের মতে, নারীর দৃষ্টিভঙ্গিতে আদিবাসী সমাজের চিত্র তুলে ধরা হয়েছিল এই নাটকে। তাতে কাউকে অবমাননা করা হয়নি।
অভিযোগে বলা হয়েছে, নাটকে রাম ও সীতার মধ্যে ঝগড়া দেখানো হয় এক জায়গায়, যেখানে সীতাকে রাম এই বলে অপমান করছেন যে, নিজের ইচ্ছেতেই রাবণের সঙ্গে ঘর ছেড়েছিলেন সীতা। রাবণের হাতে ব্যবহৃত সীতার জায়গা নেই তাঁর রাজত্বে। এর প্রত্যুত্তরে সীতা জানান, পৌরুষ জাহির করতে গিয়ে মনুষ্যত্বই ভুলে গিয়েছেন রাম। সীতার কাছে তিনি পৌরুষ শিখবেন না বলে ঘোষণা করেন রাম। এর উত্তরে সীতা জানান, বাইরের দুনিয়া অনেক আলাদা অঘোরা (রাবণ) তাঁকে সেখানে নিয়ে গিয়ে ভালই করেছিলেন।
রাম ও সীতার মধ্যে যে কথোপকথন তুলে ধরা হয় নাটকে, তাতে সীতাকে বলতে শোনা যায়, "ওখানে নারীর যথেষ্ট সম্মান রয়েছে। উনি জানিয়ে দেন, আমার সম্মতি ছাড়া আমাকে স্পর্শই করবেন না উনি। ওঁর মধ্যে এমন পুরুষকে দেখেছি, যা এই জাতের মধ্যে দেখিনি। তোমরা রাক্ষস হত্যায় উল্লাস করছিলে বটে, কিন্তু আসল রাক্ষসকে হত্যা করতে পারোনি।"
তবে এই অভিযোগ ওঠার পরেই ডিসিপ্লিনারি কমিটি গঠন করে বম্বে আইআইটি কর্তৃপক্ষ। সেখানে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় নাটকে অংশগ্রহণকারী পড়ুয়াদের। তার পরেই পড়ুয়াদের বড়সড় জরিমানা করার সিদ্ধান্ত নেয় কমিটি। যেসমস্ত পড়ুয়ারা স্নাতক হবেন চলতি বছরে, তাঁদের গুণতে হবে ১.২ লক্ষ টাকার জরিমানা। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানে একটি সেমেস্টারে পড়ার খরচের সমান জরিমানার অঙ্ক। তাছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে কোনও স্বীকৃতি পাবেন না। বাকি পড়ুয়াদের ৪০ হাজার টাকা জরিমানা দিতে হবে। হস্টেলের সুযোগসুবিধা পাবেন না তাঁরা। নাটক মঞ্চস্থ করতে গিয়ে এমন শাস্তি কেন, প্রশ্ন উঠছে নানা মহলে।
নাটকের তীব্র সমালোচনা করে একাংশের দাবি, রামায়ণের আদলে তৈরি করা নাটকে মূল চরিত্রকে খারাপভাবে দেখানো হয়েছে। পড়ুয়াদের ৪০ হাজার টাকা জরিমানা দিতে হবে। হস্টেলের সুযোগসুবিধা পাবেন না তাঁরা।
We hate spam as much as you do