Tranding

01:27 PM - 04 Feb 2026

Home / Politics / গড়বেতায় TMC-BJP সংঘর্ষে, মাথা ফাটল এক জওয়ানের , ভাঙল সংবাদ মাধ‍্যমের গাড়ি

গড়বেতায় TMC-BJP সংঘর্ষে, মাথা ফাটল এক জওয়ানের , ভাঙল সংবাদ মাধ‍্যমের গাড়ি

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ বাদে রণক্ষেত্রে পরিণত হল গড়বেতা। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু গড়বেতায় যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে আরম্ভ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ। উত্তেজনা এমন পর্যায় পৌঁছে যায় যে তৃণমূলের লোকেরা লাঠি ও লোহার রড নিয়ে তাড়া করেন প্রণত টুডুকে। বুথের ৫০ মিটার মধ্যে তাঁকে দেখতে পেয়ে উত্তেজিত জনতা গো ব্যাক স্লোগান দিতে থাকে।

গড়বেতায় TMC-BJP সংঘর্ষে, মাথা ফাটল এক জওয়ানের , ভাঙল সংবাদ মাধ‍্যমের গাড়ি

গড়বেতায় TMC-BJP সংঘর্ষে, মাথা ফাটল এক জওয়ানের , ভাঙল সংবাদ মাধ‍্যমের গাড়ি

25 May 2024

 

লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণকে  কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল ঝাড়গ্রামের গড়বেতা (Garbeta)। তৃণমূলের দুষ্কৃতীদের ছোঁড়া ইটের আঘাতে মাথা ফাটল ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর নিরাপত্তা রক্ষীর। ভাঙা হল বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি। পাশাপাশি ভাঙচুর চালানো হয় এবিপি আনন্দের গাড়িতেও। পরে এবিপি আনন্দের গাড়িতে উঠে নিজেকে রক্ষা করেন সিআইএসএফের এক জওয়ান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ বাদে রণক্ষেত্রে পরিণত হল গড়বেতা। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু গড়বেতায় যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে আরম্ভ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ। উত্তেজনা এমন পর্যায় পৌঁছে যায় যে তৃণমূলের লোকেরা লাঠি ও লোহার রড নিয়ে তাড়া করেন প্রণত টুডুকে। বুথের ৫০ মিটার মধ্যে তাঁকে দেখতে পেয়ে উত্তেজিত জনতা গো ব্যাক স্লোগান দিতে থাকে। পাশাপাশি ভাঙচুর করা হয় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর গাড়িও। একটা সময় দেখা যায়, উত্তেজিত জনতার তাড়ায় দৌড়ে এলাকা ছাড়ছেন ডাঃ প্রণত টুডু। তাঁর গাড়ি ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ক্রমাগত ইট ছুঁড়তে থাকে উত্তেজিত জনতার একাংশ। ইটের আঘাতে জখম হন বিজেপি প্রার্থীর ২ নিরাপত্তারক্ষী। এই ঘটনার ফলে তাঁদের মাথাও ফেটে যায়। প্রাণ বাঁচাতে


গড়বেতার ১৯৮ ও ২০০ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গড়বেতায় গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের সিইও। আরও কিউআরটি ফোর্স পাঠানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন।

Your Opinion

We hate spam as much as you do