Tranding

11:33 PM - 06 May 2026

Home / Politics / রাজ্য পুলিশের ডিজি পদ থেকে শ্রী বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

রাজ্য পুলিশের ডিজি পদ থেকে শ্রী বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

সেই সঙ্গে এও বলা হয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষ, কোনওভাবেই যেন নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগ না থাকে শ্রী বীরেন্দ্রর।

রাজ্য পুলিশের ডিজি পদ থেকে শ্রী বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

 রাজ্য পুলিশের ডিজি পদ থেকে শ্রী বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

নির্বাচন যত এগিয়ে আসছে, পুলিশের শীর্ষস্তরে যেন ততই চেয়ার পাল্টাপাল্টি চলছে। রাজ্য পুলিশের ডিজি পদ থেকে শ্রী বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এদিন এই মর্মে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে। বীরেন্দ্রর জায়গায় ডিজি পদে আসছেন নীরজনয়ন পান্ডে। যত দ্রুত সম্ভব পদ হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের চিঠিতে। 
সেই সঙ্গে এও বলা হয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষ, কোনওভাবেই যেন নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগ না থাকে শ্রী বীরেন্দ্রর। পুলিশি পদে রদবদল এই প্রথম নয়। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার অনতিবিলম্বেই এডিজি পদ থেকে সরানো হয়েছিল জাভেদ শামিমকে। দমকলের দায়িত্বে থাকা জগমোহনের সঙ্গে পদবদল হয় তাঁর। কিন্তু ডিজি পদমর্যাদার কাউকে সরানোর ঘটনা এই প্রথম। পুলিশমহলে কান পাতলেই শোনা যাচ্ছে আরো কিছু বদল অপেক্ষা করে আছে।
বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী বলেন মানুষ সুষ্ঠু ও পক্ষপাতহীন কমিশন চায়। এবং অবাধ সুষ্ঠ ভোটাধিকার চায়। এটা করানোই নির্বাচন কমিশনের কাজ। 

Your Opinion

We hate spam as much as you do