Tranding

03:36 PM - 04 Feb 2026

Home / Other Districts / বুকস্টল ভাঙা থেকে কমলেশ্বরের’ গ্রেপ্তার ক্ষোভে ফুসছে সোশ্যাল মিডিয়া

বুকস্টল ভাঙা থেকে কমলেশ্বরের’ গ্রেপ্তার ক্ষোভে ফুসছে সোশ্যাল মিডিয়া

প্রিজন ভ্যানে কমলেশ্বরের ছবি দিয়ে পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখেছেন, “ডাক্তারবাবু ক্ষতিটা কিন্তু তোমার হচ্ছে না।” পরিচালক সৃজিত মুখার্জী ক্ষোভ ব্যক্ত করেছেন টুইটে, “কমলদা সঙ্গে আছি,” লিখে। অভিনেত্রী তথা পরিচালক কৌশিকের স্ত্রী চুর্নী গাঙ্গুলী ফেসবুকে লিখেছেন, “বই কেনা বা বই পড়া কোনো অন্যায় বুঝি?

বুকস্টল ভাঙা থেকে কমলেশ্বরের’ গ্রেপ্তার ক্ষোভে ফুসছে সোশ্যাল মিডিয়া

বুকস্টল ভাঙা থেকে কমলেশ্বরের’ গ্রেপ্তার ক্ষোভে ফুসছে সোশ্যাল মিডিয়া
  
Oct 4, 2022 
 


চলচিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে রাসবিহারি থেকে পুলিশ গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলায় ক্ষুব্ধ নেট নাগরিকেরা। ক্ষোভের আঁচ ছড়িয়েছে টলিউডেও। সরকারের সঙ্গে সঙ্ঘাতে না থাকা চলচিত্র ব্যক্তিত্বরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রিজন ভ্যানে কমলেশ্বরের ছবি দিয়ে পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখেছেন, “ডাক্তারবাবু ক্ষতিটা কিন্তু তোমার হচ্ছে না।” পরিচালক সৃজিত মুখার্জী ক্ষোভ ব্যক্ত করেছেন টুইটে, “কমলদা সঙ্গে আছি,” লিখে। অভিনেত্রী তথা পরিচালক কৌশিকের স্ত্রী চুর্নী গাঙ্গুলী ফেসবুকে লিখেছেন, “বই কেনা বা বই পড়া কোনো অন্যায় বুঝি? তাহলে আর এত আয়োজন করে বইমেলাই বা কেন?” প্রতিবাদে টুইট করেছেন একদা পরিবর্তনশীল অভিনেতা কৌশিক সেনের পুত্র জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা ঋদ্ধি সেনও।

প্রতিবাদে মুখর হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলও এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, “আজ রাসবিহারী মোড়ের এক বিক্ষোভ সমাবেশ থেকে ডা কমলেশ্বর মুখার্জীর গ্রেপ্তারের তীব্র বিরোধিতা করছি।
শাসক দলের গুন্ডা বাহিনীর আক্রমণে প্রগতিশীল বইয়ের একটি স্টল ভেঙ্গে দেওয়ার বিরোধিতা করছিল এই সমাবেশ।
জয়েন্ট প্ল্যাটফর্ম কমলেশ্বর মুখার্জী সহ অন্য গণতান্ত্রিক প্রতিবাদীদের অবিলম্বে মুক্তি দাবী করছে।”

রাতে ধৃতদের ছেড়ে দেওয়া হয়।

Your Opinion

We hate spam as much as you do