Tranding

02:09 PM - 22 Mar 2026

Home / Politics / সন্দেশখালি কাণ্ডের বিক্ষোভে কলকাতায় কৃষক-শ্রমিক-ক্ষেতমজুর মিছিল

সন্দেশখালি কাণ্ডের বিক্ষোভে কলকাতায় কৃষক-শ্রমিক-ক্ষেতমজুর মিছিল

সিটু নেতা অনাদি সাহু বলেন, "গত 13 ফেব্রুয়ারি বহরমপুরে শ্রমিক-কৃষক খেতমজুরদের উপর পুলিশের বর্বর আক্রমণে নিহত আনারুল ইসলামের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত করতে হবে ও ক্ষতিপূরণ দিতে হবে । সন্দেশখালিতে মহিলাদের উপর বর্বর পাশবিক অত্যাচার, কৃষকদের জমি দখল ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত সমস্ত দোষীকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে । কৃষক-খেতমজুর আন্দোলনের নেতা নিরাপদ সরদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ও তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে ।’’

সন্দেশখালি কাণ্ডের বিক্ষোভে কলকাতায় কৃষক-শ্রমিক-ক্ষেতমজুর মিছিল

সন্দেশখালি কাণ্ডের বিক্ষোভে কলকাতায় কৃষক-শ্রমিক-ক্ষেতমজুর মিছিল

 21 ফেব্রুয়ারি 2024

একাধিক দাবিতে কলকাতায় কৃষক, শ্রমিক ও ক্ষেতমজুররা মিছিল করলেন । সেই মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন আয়োজকরা ৷ পরে অবশ্য মিছিল নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয় ৷ আর যেখানে শেষ হওয়ার কথা ছিল, সেখানেই শেষ হয় ৷

মঙ্গলবার ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে সন্দেশখালির ঘটনার প্রতিবাদে এবং ক্ষেতমজুর নেতা নিরাপদ সরদারের মুক্তি ও মুর্শিদাবাদে আইন অমান্যের সময় আটক হওয়া সিপিএম কর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় সংগঠনগুলোর পক্ষ থেকে । তাতে বাধ সাধে কলকাতা পুলিশ । ব্যারিকেড করে আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের ।

পুলিশের বক্তব্য ছিল, মিছিল লেনিন মূর্তির পিছনে ট্রাম ডিপোতে শেষ করতে হবে । কলেজ স্কোয়ার পর্যন্ত যাওয়া যাবে না । কিন্তু কৃষক-শ্রমিক-খেতমজুর নেতারা পালটা দাবি তোলেন, আগে থেকে তা জানানো উচিত ছিল । মিছিলের বিষয়ে আগে থেকেই পুলিশকে জানানো হয়েছিল । ফলে মিছিল হবে । এরপরে দু'পক্ষের দীর্ঘ বাদানুবাদে পুলিশ মিছিলের অনুমতি দিতে বাধ্য হয় বলে আন্দোলকারীদের দাবি । বিকেল সাড়ে পাঁচটার পরে মিছিল ধর্মতলা লেনিন মূর্তি থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত যায় । 6টা 10 মিনিট নাগাদ মিছিল শেষ হয় ।

সিটু নেতা অনাদি সাহু বলেন, "গত 13 ফেব্রুয়ারি বহরমপুরে শ্রমিক-কৃষক খেতমজুরদের উপর পুলিশের বর্বর আক্রমণে নিহত আনারুল ইসলামের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত করতে হবে ও ক্ষতিপূরণ দিতে হবে । সন্দেশখালিতে মহিলাদের উপর বর্বর পাশবিক অত্যাচার, কৃষকদের জমি দখল ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত সমস্ত দোষীকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে । কৃষক-খেতমজুর আন্দোলনের নেতা নিরাপদ সরদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ও তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে ।’’

Your Opinion

We hate spam as much as you do