এই বিষয়ে দাবী সহ ২৬০০০ টাকা ন্যুনতম বেতন,২.৫০ প্রতি পয়েন্ট ডিএ, ১০০০০ টাকা ন্যুনতম পেনসন, এর দাবী সহ মোট ২৭ দফা দাবীতে ২১টি শ্রমিক সংগঠনের যুক্ত ভাবে শ্রম দপ্তর অভিযানে ব্যাপক শ্রমিক জমায়েত হয়।
২১ চটকল সংগঠনের ডাকে রাজ্য শ্রম দফতর অভিযানে শামিল বহু শ্রমিক
dec 9 2022
২০১৯ এর মার্চের পর তিন বছর অতিক্রম করার পর দশমাস অতিক্রান্ত। বাংলার চটকল শ্রমিকের দাবীতে ত্রিপাক্ষিক চুক্তি বিষয়ে রাজ্য সরকারের কোনো উদ্যোগ ছিল না।
এই বিষয়ে দাবী সহ ২৬০০০ টাকা ন্যুনতম বেতন,২.৫০ প্রতি পয়েন্ট ডিএ, ১০০০০ টাকা ন্যুনতম পেনসন, এর দাবী সহ মোট ২৭ দফা দাবীতে ২১টি শ্রমিক সংগঠনের যুক্ত ভাবে শ্রম দপ্তর অভিযানে ব্যাপক শ্রমিক জমায়েত হয়।
জমায়েতে বক্তব্য রাখেন সিটু নেতা অনাদি সাহু এআইটিইউসির দেবাশিষ দত্ত, আইএনটিইউসির মাষ্টার নিজাম সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃত্ব। বিসিএমইউ রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ তড়িত তোপদার, দীপক দাশগুপ্ত, গার্গী চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভাপতিত্ব করেন আইএনটিইউসির গনেশ সরকার।
We hate spam as much as you do