অভিযোগ, প্রচার অভিযান চলাকালীন হঠাৎ করেই তাঁদের গাড়ির সামনে একাধিক টোটো দাঁড়িয়ে পড়ে। যার প্রতিবাদ করতেই শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। শুধু তাই নয়, টোটোর চালকরা হঠাৎ করেই ড্রাইভারের উপর হামলা করে বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় গাড়িতেও। খুলে দেওয়া হয় গাড়িতে লাগানো ব্যানার থেকে শুরু করে দলীয় পতাকাও। বাধা দিতে গেলে বামকর্মীদেরও বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ।
শান্তিপুরে বাংলা বাঁচাও যাত্রার প্রচারে গাড়ি ভাঙচুর, আক্রমন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Dec 08, 2025
বাংলা বাঁচাও যাত্রার প্রচারে বেরিয়ে আক্রান্ত সিপিএম কর্মীরা। ভাঙচুর চালানো হল গাড়িতে। এমনকী বাম পতাকা, ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, বামকর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। যা নিয়ে রবিবার রাতে তীব্র উত্তেজনা ছড়াল শান্তিপুরের হরিপুর অঞ্চল। অভিযোগ, এই ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। যদিও শাসকদলের তরফে এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলেও দাবি স্থানীয় নেতৃত্ব। ইতিমধ্যে শান্তিপুর থানায় সিপিআইএমের এরিয়া কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ, প্রচার অভিযান চলাকালীন হঠাৎ করেই তাঁদের গাড়ির সামনে একাধিক টোটো দাঁড়িয়ে পড়ে। যার প্রতিবাদ করতেই শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। শুধু তাই নয়, টোটোর চালকরা হঠাৎ করেই ড্রাইভারের উপর হামলা করে বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় গাড়িতেও। খুলে দেওয়া হয় গাড়িতে লাগানো ব্যানার থেকে শুরু করে দলীয় পতাকাও। বাধা দিতে গেলে বামকর্মীদেরও বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। যা নিয়ে পরিস্থিতি একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে। এই অবস্থায় আশেপাশের বাড়িতে বামকর্মীরা চলে যান। এই নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
সিপিআইএমে দাবি, রাজ্য এবং কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যেই এই ঘটনা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এর সঙ্গে যুক্ত বলেও দাবি। যদিও তৃণমূল টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
We hate spam as much as you do