Tranding

05:29 PM - 04 Feb 2026

Home / Article / ফাস্ট - ফুড : এক ছদ্মবেশী শত্রু

ফাস্ট - ফুড : এক ছদ্মবেশী শত্রু

স্বাদে - গন্ধে ফাস্ট ফুডের বিকল্প নেই। কিন্তু 'জিভে' প্রেম করতে গিয়ে আমাদের স্বাস্থ্যকে কড়া মূল্য চোকাতে হচ্ছে। ফাস্ট - ফুড ডেকে আনছে ওবেসিটি আর ওবেসিটি ডেকে আনছে ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক, হার্ট - এটাকের ঝুঁকি? শুধু শরীর নয়, বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে আমাদের মানসিক - স্বাস্থ্যও ক্ষতিগ্রস্থ হচ্ছে। উদ্বেগ (Anxiety),প্যানিক এটাক আজ বর্তমান প্রজন্মের অন্যতম সমস্যা যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে রোজ।

ফাস্ট - ফুড : এক ছদ্মবেশী শত্রু

ফাস্ট - ফুড : এক ছদ্মবেশী শত্রু

newscopes.in
বিশ্বায়ন, মার্কেট - ইকোনমি.... নব্বইয়ের দশক থেকে এই শব্দগুলির সাথে পরিচিত হওয়া ইস্তক সমাজে বিভিন্ন ধরণের অপরাধ, আত্মকেন্দ্রিকতা, ভোগবাদ ইত্যাদির যে ব্যাপক বৃদ্ধি হয়েছে সে ব্যাপারে এলন মাস্ক বা মার্ক জুকারবার্গের মনেও কোনো দ্বিধা নেই।

এই প্রতিযোগিতার যুগে তাল রাখতে সঙ্গে দোসর হয়েছে ফাস্ট - ফুড। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকে 'ফাস্ট' হতে হবে, তাই ফাস্ট - ফুড যা সব দিক থেকেই 'ফাস্ট' ডাল - ভাত, মাছের ঝোলকে ক্লিন বোল্ড করে দিয়েছে। কারণ ফাস্ট ফুড হচ্ছে সময় বাঁচানোর এক সুন্দর পন্থা। কিন্তু সময় বাঁচানোর তাগিদে আমরা কি আমাদের সময়ও কমিয়ে আনছি এই পৃথিবীতে?

স্বাদে - গন্ধে ফাস্ট ফুডের বিকল্প নেই। কিন্তু 'জিভে' প্রেম করতে গিয়ে আমাদের স্বাস্থ্যকে কড়া মূল্য চোকাতে হচ্ছে। ফাস্ট - ফুড ডেকে আনছে ওবেসিটি আর ওবেসিটি ডেকে আনছে ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক, হার্ট - এটাকের ঝুঁকি? শুধু শরীর নয়, বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে আমাদের মানসিক - স্বাস্থ্যও ক্ষতিগ্রস্থ হচ্ছে। উদ্বেগ (Anxiety),প্যানিক এটাক আজ বর্তমান প্রজন্মের অন্যতম সমস্যা যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে রোজ।

আত্মহত্যার প্রবণতার সাথেও খাদ্যভাসের সম্পর্ক আছে বলে অনেক গবেষক মনে করেন। ওবেসিটি আজ আর শুধু পাশ্চাত্য দেশগুলির সমস্যা নয়, ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশকেও গ্রাস করেছে ওবেসিটি, স্মার্টফোনের আবির্ভাব পরোক্ষভাবে ওবেসিটিকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত করেছে।

অথচ ভারত কৃষি প্রধান দেশ, দেশের ৭০ % নাগরিক কৃষিকাজের সাথে যুক্ত যে কারণে 'Disguised Unemployment' বা 'Law of Diminishing Returns' মত সমস্যার সম্মুখীন আমাদের অর্থনীতিকে হতে হয়। তা হলেও এটা অস্বীকার করার জায়গা নেই যে ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষিজ উৎপাদন এমন উন্নত ও বৈচিত্রময়, বিভিন্ন অঞ্চলের কৃষিজাত উৎপাদনের ব্যবহার সুস্বাদু, সুস্বাস্থ্যকর ও সুষম খাদ্যের যোগান দেয় আমাদের।

কিন্তু আমরা যে 'বিশ্বায়নের শিকার'। অবিলম্বে আমাদের সতর্ক হওয়া উচিত।নাহলে শুধু অর্থনীতিই নয়, আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হবে। আর মনে রাখতে হবে : "Health is Wealth"

Your Opinion

We hate spam as much as you do