Tranding

11:29 AM - 04 Feb 2026

Home / National / চেয়ারম্যান অধীর চৌধুরীকে পিএসি বৈঠকে বলতে বাধা বিজেপির । অধীর পদ ছাড়তে চান

চেয়ারম্যান অধীর চৌধুরীকে পিএসি বৈঠকে বলতে বাধা বিজেপির । অধীর পদ ছাড়তে চান

দিল্লিতে বুধবার পাবলিক একাউন্টস কমিটির বৈঠকে বিজেপি এবং জেডিইউ সদস্যদের বাধা এবং অসহযোগিতার জন্য বিষয়টি নিয়ে কমিটির বৈঠকে একপ্রকার কোন আলোচনাই করা যায়নি।

চেয়ারম্যান অধীর চৌধুরীকে পিএসি বৈঠকে বলতে বাধা বিজেপির । অধীর পদ ছাড়তে চান

চেয়ারম্যান অধীর চৌধুরীকে পিএসি বৈঠকে বলতে বাধা বিজেপির । অধীর পদ ছাড়তে চান

ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থায় বিরোধীদের প্রাধান্যে  যেসব স্থায়ী কমিটি রয়েছে, তাদের মধ্যে পুরনো হল পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই কমিটি কেন্দ্রীয় সরকারের রাজস্ব এবং খরচের পরীক্ষা-নীরিক্ষা করে থাকে। বলা ভাল সরকারের কাজ খতিয়ে দেখে থাকে। 
ভারতে কোভিড অতিমারীর দ্বিতীয় ঢেউ সামলাতে নাজেহাল কেন্দ্রীয় সরকার। ঠিক এই সময়ে সমস্ত রাজনৈতিক দল একসাথে মিলে কাজ করে কিভাবে এই অতিমারী থেকে দ্রুত দেশ বেরিয়ে আসতে পারে তা নিয়ে লোকসভার এই সর্বোচ্চ কমিটি , পাবলিক একাউন্টস কমিটিতে, বুধবার আলোচনা করতে চেয়েছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর অঞ্জন চৌধুরী।

 দিল্লিতে বুধবার পাবলিক একাউন্টস কমিটির বৈঠকে বিজেপি এবং জেডিইউ সদস্যদের বাধা এবং অসহযোগিতার জন্য বিষয়টি নিয়ে কমিটির বৈঠকে একপ্রকার কোন আলোচনাই করা যায়নি।

ভারতের সংসদীয় ব্যবস্থায় পিএসসি-কে সর্বোচ্চ কমিটি বলে ধরা হয়। এই কমিটি মূলত কেন্দ্র সরকারের আয় এবং ব্যায়ের হিসেব অডিট করে থাকে।
সূত্রের খবর আজকের বৈঠক শুরু হতেই  পিএসসি-র চেয়ারম্যান অধীর চৌধুরী কোভিড অতিমারীর বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতেই এনডিএ তরফ থেকে জগদম্বিকা পাল এবং লালন সিং আলোচনাতে বাধা দিতে শুরু করেন। তারা বলেন নিজে থেকেই এই বিষয়টি নিয়ে পিএসসি-র চেয়ারম্যান আলোচনা করতে পারবেন না।

বিজেপি সাংসদদেরকে বারবার বলা হয় এর আগে সিএজি, টুজি স্পেক্ট্রাম, রাস্তা নির্মাণ কেলেঙ্কারি প্রভৃতি বিষয় নিয়ে তাদের রিপোর্ট দেওয়ার আগে পার্লামেন্টের কমিটিতে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। যদিও বিজেপির সাংসদরা এই যুক্তিতে কান দিতে রাজি হননি।

কংগ্রেস সূত্রের খবর এনডিএ সাংসদদের একগুয়ে মনভাব দেখে অতিমারীর সময় দেশবাসীর কথা চিন্তা করে আজ পিএসসি কমিটির চেয়ারম্যান পদ ছেড়ে দিতে চেয়েছিলেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী এনডিএ সাংসদদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন দেশে কোভিড অতিমারীর বিরুদ্ধে লড়বার জন্য কি ধরণের  প্রস্তুতি নেওয়া হচ্ছে তার আলোচনা করা অত্যন্ত জরুরি।
 সমগ্র দেশবাসীর কথা চিন্তা করে অধীর চৌধুরী যখন বারবার সাংসদদেরকে কমিটিতে কোভিড অতিমারী নিয়ে আলোচনার গুরুত্বের কথা বোঝানোর চেষ্টা করছিলেন সেই সময়ে ডিএমকে সদস্য এবং নবীন পট্টনায়কের বিজেডি সদস্যরা অধীর চৌধুরীকে সমর্থন করার পরিবর্তে বৈঠকে চুপ করেছিলেন।

পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছেন চেয়ারম্যান । অধীর চৌধুরী দেশে করোনার তৃতীয় তরঙ্গের প্রস্তুতির জন্য আহ্বান জানান তিনি। তবে এনডিএ সদস্যরা বাধাদানে অবিচল থাকায় অধীর চৌধুরী চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তিনি প্রশ্ন করেন, তাহলে কি সরকার কিছু লুকনো চেষ্টা করছে?
এনডিএ-র তরফ থেকে পিএসসি-র সদস্যদেরকে বলা হয় পার্লামেন্টের 'হোম অ্যাফেয়ার্স' স্ট্যান্ডিং কমিটি ইতিমধ্যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন। অবশ্যই ভারতীয় সংবিধানের মান্যতা দেওয়ার জন্য শপথ গ্রহণকারিদের কাছ থেকে এই আচরণ অভিপ্রেত নয় বলেই রাজনৈতিক মহলের ধারনা ।

Your Opinion

We hate spam as much as you do