যাদবপুরকাণ্ডে বৃহস্পতিবার এসএফআই -টিএমসিপি সংঘর্ষে রণক্ষেত্র হল জলপাইগুড়ি। এসএফআই দফতরে ঢোকার চেষ্টা করে টিএমসিপির বহিরাগতরা। যাদের মধ্যে এলাকার দূষ্কৃতীদের দেখা যায় বলে অভিযোগ।
যাদবপুর কান্ড ! জলপাইগুড়ি CPIM জেলা দপ্তরে হামলার অভিযোগ TMCP র বিরুদ্ধে
17 Aug 2023
জলপাইগুড়িতে সিপিআইএমের জেলা অফিসের সামনে ইটবৃষ্টি ও আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।
যাদবপুরকাণ্ডে বৃহস্পতিবার এসএফআই -টিএমসিপি সংঘর্ষে রণক্ষেত্র হল জলপাইগুড়ি। এসএফআই দফতরে ঢোকার চেষ্টা করে টিএমসিপির বহিরাগতরা। যাদের মধ্যে এলাকার দূষ্কৃতীদের দেখা যায় বলে অভিযোগ।
সিপিআইএমের জেলা দফতরের মধ্যেই রয়েছে এসএফআইয়ের জেলা দফতর। সিপিআইএম পার্টি অফিসের সামনেই সংঘর্ষ, ইটবৃষ্টি, ২পক্ষের বেশ কয়েকজন আহত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংগঠনের রাজ্য সভাপতির উপরে হামলার অভিযোগ টিএমসিপির। সেই ইস্যুতে হওয়া প্রতিবাদ মিছিল থেকে টিএমসিপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর ফলে মৃত্যু হওয়া স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদে ঠিকমতো তদন্তের দাবিতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হস্টেলে CCTV এর ব্যবস্থার দাবি জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। সেই দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডিন অফ স্টুডেন্টস্ এর কাছে স্মারকলিপি জমা দিয়ে যায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। ছিলেন রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য। সেই সময় টিএমসিপির সকলে বহিরাগত এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা। ডিএসও এবং এসএফআই-এর পড়ুয়াদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। বাম সংগঠনের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করে তৃণমূল ছাত্র পরিষদ। সেই ঝামেলারাই আঁচ এসে পড়ে জলপাইগুড়িতেও। আজ জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ জলপাইগুড়ি থানা মোড় থেকে SFI-এর দলীয় অফিস পর্যন্ত মিছিল করে। এসএফআই পার্টি অফিস দখল করার ডাক দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। সংঘর্ষ সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে।
র্যাগিংকাণ্ডে ফের গ্রেফতার: অন্যদিকে যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
We hate spam as much as you do