ইন্ডিয়া টুডে রিপোর্ট থেকে জানা যাচ্ছে রাজস্থানের উদয়পুরে কানাইয়া লাল খুনের অভিযুক্ত দুজন ব্যক্তি বিজেপির পুরনো সংখ্যালঘু সেলের যথেষ্ট পরিচিত। এই বিষয়ে বহু ছবি প্রকাশিত হয়েছে। গোটা বিষয়টাই তদন্তের । তবে বিজেপির সংখ্যালঘু শেলের নেতৃত্বের সাথে এই দুই খুনি র যোগাযোগ ছিল । এই অভিযোগ পাওয়া যাচ্ছে।
রাজস্থানে কানাইয়ালাল খুনীদের সাথে বিজেপি সংখ্যালঘু সেলের যোগাযোগের অভিযোগ
বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার বক্তব্যের পরিপ্রেক্ষিতে গোটা দেশজুড়ে নানা বিতর্ক এবং অশান্তি সৃষ্টি হয়েছে। মুসলিম ধর্মীয় ক্ষেত্র থেকে নানাভাবে প্রতিবাদ করা হয়েছে। কিন্তু রাজস্থানের উদয়পুরে একজন দর্জির গলা কেটে নেওয়ার ঘটনা, গোটা দেশ স্তম্ভিত । এক্ষেত্রে যে দুজন মোহাম্মদ রিয়াজ আত্তারী এবং আরো একজন অভিযুক্ত তাদের জেলে বন্দী করা হয়েছে। কিন্তু গতকাল ইন্ডিয়া টুডে তাদের রিপোর্টে বিশেষ কিছু তথ্য জানিয়েছেন। ইন্ডিয়া টুডে বক্তব্য এই দুজন অভিযুক্ত ব্যক্তি বিজেপিতে ঢুকে রাজস্থানের বিজেপি কে কলুষিত করতে চেয়েছিল। সমস্ত বিতর্কের পরে এটা প্রমাণিত যে অভিযুক্ত খুনি মোহাম্মদ রিয়াজ এর সাথে বিজেপির যোগাযোগ ছিল।
ইন্ডিয়া টুডে রিপোর্ট থেকে জানা যাচ্ছে রাজস্থানের উদয়পুরে কানাইয়া লাল খুনের অভিযুক্ত দুজন ব্যক্তি বিজেপির পুরনো সংখ্যালঘু সেলের যথেষ্ট পরিচিত। এই বিষয়ে বহু ছবি প্রকাশিত হয়েছে। গোটা বিষয়টাই তদন্তের । তবে বিজেপির সংখ্যালঘু শেলের নেতৃত্বের সাথে এই দুই খুনি র যোগাযোগ ছিল । এই অভিযোগ পাওয়া যাচ্ছে।
এদের মধ্যে মহম্মদ রিয়াজ আত্তারি - উদয়পুরের যে লোকটার চাপাতি হাতে ছবি আর কানহাইয়ালালকে খুন করার নারকীয় ভিডিও ভাইরাল, সেই লোকটার আসল পরিচিতি বিজেপির "কারিয়াকর্তা" হিসেবে জানা গেছে। আর এই পরিচিতিটা জানা যাচ্ছে আর কারো নয়, খোদ বিজেপিরই রাজস্থানের সংখ্যালঘু সেলের দুই কর্তাব্যক্তি - ইরশাদ চেনওয়ালা আর মহম্মদ তাহিরের বিভিন্ন পোস্ট থেকে। এই দুজনেই আরএসএসের ইন্দ্রেশ কুমার পরিচালিত সংখ্যালঘু সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের নেতা।
মহম্মদ তাহির আর ইরশাদ চেনওয়ালা - দুজনেই রিয়াজ আত্তারিকে ধর্মপ্রাণ মুসলমান এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তথা বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে চিহ্নিত করেছে। ইন্ডিয়া টুডের খবরের দরকার নেই, এদের ফেসবুক প্রোফাইলে গেলেই এই পোস্টগুলো দেখা যাবে।
আরএসএস নেতা আর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পৃষ্ঠপোষক ইন্দ্রেশ কুমার কিছুদিন আগে অবধিও আজমীরের উগ্রপন্থার ঘটনা আর সমঝোতা এক্সপ্রেসে হামলার ঘটনায় অভিযুক্ত ছিলো - এনআইএ বর্তমানে সেই অভিযোগ তুলে নিয়েছে।
যদিও ইন্ডিয়া টুডের রাহুল কানওয়াল দাবী করেছে - যে রিয়াজ আত্তারি বিজেপিতে ঢোকার চেষ্টা করছিলো অন্তর্ঘাতের উদ্দেশ্যে।
যাই হোক আদতে সে বিজেপির সাথে ভালোমত জড়িত ছিল। সেগুলো ইরশাদ চেনওয়ালা আর মহম্মদ তাহিরের পোস্ট থেকে বোঝা যায়। এদের দুজনের বক্তব্য থেকে স্পষ্ট যে রিয়াজ আত্তারিকে এরা বিজেপি এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কর্মী হিসেবেই মনে করতো, বিজেপিতে ঢোকার চেষ্টা করা কোনো লোক হিসেবে নয় বলে বোঝা যাচ্ছে।
অভিযোগ বারবার এই ঘটনা ঘটেছে। তখন বলা হয়েছে নাথুরাম গডসে থেকে নূপুর শর্মা বা রিয়াজ আত্তারিও "ফ্রিঞ্জ এলিমেন্ট" - রিয়াজ আত্তারিকে বহিষ্কার করার চিঠি দেওয়া যেতে পারে।
দেখা যাচ্ছে গুলাবচাঁদ কাটারিয়া - রাজস্থান বিজেপির আরেক নেতা - যার সাথে রিয়াজ আত্তারির ভালো সম্পর্ক ছিলো - সে আবার সোহরাবুদ্দিন মামলায় অভিযুক্ত, এবং অমিত শাহের কাছের লোক বলে জানা গেছে।
যাই হোক উদয়পুরের এই জঘন্য ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তির দাবী করছে দেশের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। এবং ইন্ডিয়া টুডে থেকে বিভিন্ন স্যোশাল মিডিয়ায় যে প্রকাশিত পোষ্ট তারও যথাযথ তদন্তের দাবী করা হয়েছে।
সুত্র- ইন্ডিয়া টুডে
সুত্র - শুদ্ধব্রত সেনগুপ্ত এবং ডঃ নন্দিনী মুখার্জী
We hate spam as much as you do