ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বুধবার রাস্তায় বিক্ষোভ মিছিল করলেন বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের ছাত্রছাত্রীরা। সোদপুর রোডে এদিন বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। এদিন রাস্তা যাচ্ছিল তৃণমূল নেতা মুকুল রায়ের গাড়ি। সেই সময় কার্যত মুকুল রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।
এপিসি কলেজ কাণ্ডের প্রতিবাদে মুকুল রায়ের গাড়ি আটকে এসএফআইয়ের মিছিল
পড়ুয়াদের দাবি, এপিসি কলেজে মারধরের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দিতে হবে।
গত সোমবার নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের বিক্ষোভরত পড়ুয়াদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। সেই ঘটনায় আহত হয়েছিলেন বেশ কয়েকজন পড়ুয়া। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বুধবার রাস্তায় বিক্ষোভ মিছিল করলেন বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের ছাত্রছাত্রীরা। সোদপুর রোডে এদিন বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। এদিন রাস্তা যাচ্ছিল তৃণমূল নেতা মুকুল রায়ের গাড়ি। সেই সময় কার্যত মুকুল রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।
পড়ুয়াদের দাবি, এপিসি কলেজে মারধরের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এছাড়াও, কলেজের চতুর্থ এবং পঞ্চম সেমিস্টার ফি কমানোর দাবি জানান পড়ুয়ারা। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বিক্ষোভ তুলে দেয়।
পড়ুয়াদের অভিযোগ, কলেজের ভর্তি ফর্মের দাম কমানোর দাবিতে সোমবার কলেজে বিক্ষোভ চলছিল। ফর্মের দাম কমানোর দাবিতে এর আগেও পড়ুয়ারা কলেজের অধ্যক্ষের কাছে চিঠি দিয়েছিলেন। কিন্তু, সেই চিঠি খুলেও দেখেননি অধ্যক্ষ। তারপরেও কমানো হয়নি চতুর্থ এবং পঞ্চম সেমিস্টারের ভর্তি ফর্মের দাম। তাই কলেজে তাদের বিক্ষোভ চলছিল।
অভিযোগ, বিক্ষোভের মধ্যেই আচমকা তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। তাদের মারধরের ফলে ৬ জন পড়ুয়া আহত হওয়ার অভিযোগ উঠেছিল। পাশাপাশি, ছাত্রীদের কটুক্তি করা এবং শ্লীলতাহানি করারও অভিযোগ উঠেছিল ছাত্র পরিষদের বিরুদ্ধে।
যদিও প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের দাবি, ওই দিন বহিরাগতরা এসে কলেজে বিক্ষোভ চালাচ্ছিল। বিক্ষোভকারীরা বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্য বলেই দাবি করেছিল তৃণমূলের ছাত্র পরিষদ। বাইরে থেকে এসে তারা কলেজের পরিবেশ নষ্ট করতে চাইছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন সোদপুর রোডে বিক্ষোভ মিছিল করে এসএফআইয়ের ছাত্রছাত্রীরা। বিক্ষোভ মিছিলে এদিন রাস্তায় যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
We hate spam as much as you do