Tranding

01:32 PM - 04 Feb 2026

Home / Politics / দক্ষিন দমদম পৌরসভায় বামপন্থীদের ই- ইস্তাহার প্রকাশ

দক্ষিন দমদম পৌরসভায় বামপন্থীদের ই- ইস্তাহার প্রকাশ

পরিশ্রুত পানীয় জল, স্বনির্ভর গোষ্ঠী গড়া মানুষের রোজগার নিশ্চিত করা, জল জমার সমস্য দুর করা ইত্যাদি নানা বিষয়ে বেশ আকর্ষণীয় এই ইস্তাহার। সেই সঙ্গে একটি ই-ইস্তাহার তৈরী হয়েছে। যা স‍্যোসাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।

দক্ষিন দমদম পৌরসভায় বামপন্থীদের ই- ইস্তাহার প্রকাশ

দক্ষিন দমদম পৌরসভায় বামপন্থীদের ই- ইস্তাহার প্রকাশ 

 

পৌরসভায় বামপন্থীরা জিতলে কি করবেন? ইতিমধ্যে গোটা দেশে রেড ভল্যান্টিয়ার একটা ব্রান্ড। স্থানীয় সরকারের কাজ হবে একে সরকারি ক্ষেত্রে যুক্ত করা। প্রতিদিন মানুষের শারীরিক সমস্যার খোঁজ ও ব‍্যবস্থা নেওয়া হবে। স্থায়ীভাবে কমিউনিটি কিচেন চালু থাকবে। 
দূর্নীতি স্বজনপোষন নয়। ই পরিষেবা চালু থাকবে। এইরকম নতুন আইডিয়ার ইস্তাহার প্রকাশ করল দক্ষিন দমদম পৌরসভার বামফ্রন্ট। বলা হয় যোগ‍্যতায় নিয়োগ হবে। ঘুষ দিয়ে নয়। পরিশ্রুত পানীয় জল, স্বনির্ভর গোষ্ঠী গড়া মানুষের রোজগার নিশ্চিত করা, জল জমার সমস্য দুর করা ইত্যাদি নানা বিষয়ে বেশ আকর্ষণীয় এই ইস্তাহার। সেই সঙ্গে একটি ই-ইস্তাহার তৈরী হয়েছে। যা স‍্যোসাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
ইস্তাহারে উল্লেখ করা হয় সন্ত্রাসের কথা। বুথ দখলের কথা। ইস্তাহার প্রকাশে উপস্থিত ছিলেন  সিপিএমের রাজ্য নেতা সুজন চক্রবর্তী, পলাশ দাশ সহ অন্যান্য নেতৃত্ব।

Your Opinion

We hate spam as much as you do