গ্রামভিত্তিক এই অভিযানের জন্য জেলাগুলিকে আগামী ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক সময়-সীমা বেঁধে দেওয়া হয়েছে সিপিআইএমের রাজ্য নেতৃত্বের তরফে।
১ থেকে ২০ নভেম্বর জনসংযোগের গ্রাম-যাত্রায় সিপিআইএম
২৮ অক্টোবর ২০২২
দীপাবলি এবং উৎসবের মরসুম শেষ হতেই গ্রামাঞ্চলে জনসংযোগের অভিযান শুরু করে দিচ্ছে সিপিআইএম। পঞ্চায়েত ভোটের আগে সব গ্রাম পঞ্চায়েত এলাকাকে ছুঁয়ে পদযাত্রা, জমায়েত, সভার মতো কর্মসূচি চালাবে তারা। কেন্দ্রীয় কোনও বড় কর্মসূচির বদলে আপাতত বিকেন্দ্রীভূত পথেই চলার সিদ্ধান্ত নিয়েছে তারা। সূত্রের খবর, গ্রামভিত্তিক এই অভিযানের জন্য জেলাগুলিকে আগামী ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক সময়-সীমা বেঁধে দেওয়া হয়েছে সিপিআইএমের রাজ্য নেতৃত্বের তরফে।
কৃষক সভা বা সিটুর মতো গণ-সংগঠনের পাশাপাশি দলের স্থানীয় স্তরকে নিয়েই সম্মিলিত ভাবে এই কর্মসূচি চলবে। তার আগে ২৯ থেকে ৩১ অক্টোবর রয়েছে দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক। ভারতের কমিউনিস্ট পার্টির ১০৩ বর্ষপূর্তির অনুষ্ঠানে আগেই সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ঘোষণা করেছিলেন, রাজ্যের গ্রামাঞ্চলের প্রতি বর্গমিটার এলাকায় নভেম্বরেই লাল ঝান্ডা নিয়ে পৌঁছনো তাঁদের লক্ষ্য।
We hate spam as much as you do