Tranding

12:08 PM - 04 Feb 2026

Home / Article / পঞ্চায়েত ভোটের আগে বুথ ফেরত সমীক্ষার অসারতার বিরোধিতায় সিপিআইএমের মুখপত্রে

পঞ্চায়েত ভোটের আগে বুথ ফেরত সমীক্ষার অসারতার বিরোধিতায় সিপিআইএমের মুখপত্রে

গ্রামগুলো জেগে উঠেছে। পরিযায়ী শ্রমিক থেকে, বেকার, কাজ হারানো যুবক, হেঁশেল সামলাতে নাজেহাল গৃহবধূ, ১০০ দিনের কাজ না পাওয়া গ্রামীণ শ্রমজীবী মানুষ, ফসলের দাম না পাওয়া কৃষক, খুঁজতে থাকা খেতমজুর, বাড়ি আর প্রকল্প থেকে বঞ্চিত গরিব মানুষের এবার সাংঘাতিক জেদ সৃষ্টি হয়েছে মনে। লড়াই মানুষের সঙ্গে তৃণমূল ও তার দোসর বিজেপির। সব মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। এ দায়িত্ব বামপন্থীদের।

পঞ্চায়েত ভোটের আগে বুথ ফেরত সমীক্ষার অসারতার বিরোধিতায় সিপিআইএমের মুখপত্রে

পঞ্চায়েত ভোটের আগে বুথ ফেরত সমীক্ষার অসারতার বিরোধিতায় সিপিআইএমের মুখপত্রে


০২ জুলাই ২০২৩


গুরুত্বপূর্ণ এবং কঠিন পঞ্চায়েত নির্বাচনে এর আগে সংবাদ সংস্থার নির্বাচন পূর্ববর্তী সমীক্ষা আসলে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মেরুকরণের প্রচেষ্টা মাত্র। নিঃসন্দেহে বিধানসভা ভোটের পর বিজেপির প্রধান বিরোধীদলের প্রায় ৭০ জন বিধায়ক এবং বেশ কিছু সাংসদ তাদের খোঁজ মেলেনি। বেশ কিছু সাংসদ এবং বিধায়ক তৃণমূলে পা বাড়িয়ে রেখেছেন। এক বড় অংশের সাংসদ বিশেষ করে অর্জুন সিং, বাবুল সুপ্রিয় এর মত পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন।  এমতাবস্থায় গত বছর পৌরসভার নির্বাচনে বামপন্থীরা এবং কোথাও কোথাও কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে এসেছে।  তৃণমূল কংগ্রেসের নির্বাচনী অনিয়ম না থাকলে একটা বড় অংশে বাম এবং কংগ্রেস প্রথম স্থানে থাকত এমতাবস্থায় প্রায় এক বছর ধরে বিভিন্ন অঞ্চলে অলিতে গলিতে সরকারি দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে রাস্তায় ছিল একমাত্র বামপন্থীরা বলেই ওয়াকিবহাল মহলের ধারণা। পঞ্চায়েত নির্বাচনের আগে দীর্ঘ সময় গ্রামবাংলা বিভিন্ন প্রান্তে বামপন্থীরাই নানাভাবে লড়াই করেছে এবং সিপিআইএম সহ বামপন্থী এবং অন্যদিকে আইএসএফ লড়াই করতে গিয়ে তরতাজা প্রাণ হারিয়েছে। 


বিশেষজ্ঞদের ধারণা এই বুথ ফেরত সমীক্ষা আসলে প্রধান বিরোধী দল বিজেপির হারিয়ে যাওয়া অস্তিত্ব ফিরিয়ে আনার প্রচেষ্টা মাত্র। অতি অল্প সংখ্যক ভোটারের সঙ্গে কথা বলে নির্দিষ্ট কোন মত পাওয়া যায় না। কারন বেশিরভাগ মানুষ মত প্রকাশে অনিচ্ছুক থাকেন। 


এমতাবস্থায় সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাস দলীয় মুখপত্র গণশক্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন । "সাজানো সমীক্ষা নয়, ইতিহাস গড়বে মানুষই"

পলাশ দাশ লিখছেন "তৃণমূলকে জেতাতে, বিজেপি-কে দ্বিতীয় করতে আর বাম-কংগ্রেসকে শূন্য করতে নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, রাজ্যপালের পর এবার "প্রি পোল সমীক্ষা"। কর্পোরেট মিডিয়া নেমে পড়েছে প্রত্যক্ষভাবে। সামান্য স্যাম্পেল নিয়ে করা সমীক্ষায় মানুষ তৃণমূল ও বিজেপি'র বিরুদ্ধে উত্তর লিখলেও সাজানো রেজাল্ট। সেখানে প্রথম, দ্বিতীয় আগেই ঠিক করা ছিল, রেজাল্টেও তাই বসানো হয়েছে। রাজনৈতিক দায়বদ্ধতার কারণে নির্দিষ্ট মত উৎপাদনের জন্য, ভোটারদের বিভ্রান্ত করার জন্য, বাম, কংগ্রেস, আইএসএফ কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তৃণমূল ও বিজেপি'র পরিকল্পিত চেষ্টায় মিডিয়ার অংশীদারিত্ব হলো এই সমীক্ষা।"


পলাশ অভিযোগ করেছেন এবং তা প্রকাশ‍্য যে "নির্বাচনের দিন ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। নমিনেশন পর্বে পুলিশ আর দুষ্কৃতী মিলে ব্লক অফিস ঘিরে বোমা, গুলি আর টিয়ার গ্যাসের সন্ত্রাস সৃষ্টি করেছে বহু জায়গায়। বিস্তীর্ণ গ্রামাঞ্চল জুড়ে সারা রাত পুলিশের সাহায্যে তৃণমূল দুষ্কৃতীরা অস্ত্র ও অর্থ হাতে প্রার্থীপদ প্রত্যাহার করানোর জন্য পাগলা কুকুরের মতো ঘুরে বেড়িয়েছে। কমিশন ও পুলিশ তাদের পাহারাদার। ভিন দেশে থেকেও নমিনেশন হয়েছে তৃণমূল প্রার্থীর। প্রভিশনাল কাস্ট সার্টিফিকেট পেয়েছে তৃণমূল প্রার্থীরা অথচ বিপুল অংশের বাম প্রার্থীদের নমিনেশন বাতিল হয়েছে প্রভিশনাল কাস্ট সার্টিফিকেট না দেওয়ায়।"

অধীর চৌধুরীর অভিযোগ কে সমর্থন করে পলাশ লিখেছেন "  অভিযোগ, দু'সেট ব্যালট ছাপা হচ্ছে। এরপর ভোট লুট ছাপ্পা উৎসব ও গণনায় কারচুপি করার পরিকল্পনা পুলিশ, প্রশাসনকে নিয়েই করে রেখেছে। কেন্দ্রীয় বাহিনী আসবে না যাবে তা নিয়ে নাটক চলছে তো চলছেই। ফলে এরাজ্যের মানুষ বুঝেই গেছেন গণতন্ত্র রক্ষা করতে গেলে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করে, জীবন দিয়ে নমিনেশন দেওয়া হয়েছে, রক্ত দিয়েই মানুষ ঐতিহাসিক লড়াই দেবে বুথে। লড়েছে, মরেছে, রক্ত ঝরেছে, জামিন অযোগ্য ধারায় মামলায় জড়ানো হয়েছে বাম, কংগ্রেস ও আইএসএফ প্রার্থী ও কর্মীদের। প্রতিরোধের এই পথে কোথাও বিজেপি নেই। বিজেপি আছে কোর্টে আর টেলিভিশনে। বাস্তব জগতে যে পার্টি নেই, মানুষ যাদের তৃণমূলের সঙ্গী হিসাবেই ভাবেন তাকে প্রধান প্রতিপক্ষ করার চেষ্টা ঠান্ডা ঘরে বসে হাতে পারে"


নির্বাচনের আগে বুধ ফেরত সমীক্ষা কে কটাক্ষ করে পলাশ লিখেছেন "বলাই বাহুল্য এই সমীক্ষা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ২০১৯ ও ২০২১ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনে সর্বাত্মক আগ্রাসী প্রচার মানুষকে তৃণমূল ও বিজেপির মধ্যে আবদ্ধ রেখেছিল।
এরাজ্যে তৃণমূল সরকারে, বিরোধী দল বিজেপি। ভোট মিটতেই গ্রামে, শহরে বিজেপি কর্মীর রাতারাতি তৃণমূল হয়ে যায়। বিজেপি'র বিধায়কদের লাইন পড়ে যায় কালীঘাটে। মানুষ এসব প্রত্যক্ষ করেন। যারা বিশ্বাস করে বিজেপি-কে ভোট দিয়েছিলেন, তাঁদের বিশ্বাসভঙ্গ হলো। এই আবহে অনেকগুলো নির্বাচন হয়েছে ২০২১ বিধানসভা ভোটের পর। বড় মাপের নির্বাচন ছিল কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন। সন্ত্রাস, ছাপ্পার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ঘটা করে আজকের মতো সি-ভোটার ও এবিপি “প্রি-পোল সার্ভে" ফলাফল প্রকাশ করেছিল। ২০২১ সালেই ডিসেম্বর মাসে কলকাতা কর্পোরেশনের নির্বাচন হয়। সমীক্ষার ফলাফলে দেখানো হয় তৃণমূল ৫২ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থানে, ২৪ শতাংশ ভোট পেয়ে বিজেপি দ্বিতীয় স্থানে থাকবে। বাম পাবে মাত্র ৯ শতাংশ আর কংগ্রেস ৩ শতাংশ ভোট। লুট, ছাপ্পা, সন্ত্রাসের রক্ত ঝরানো ভোটে তৃণমূল পেয়েছিল ৭২.১৩ শতাংশ ভোট, জোর করে দ্বিতীয় বানানো বিজেপি পেয়েছিল ৯.২১ শতাংশ ভোট। অথচ শূন্য বিধায়কের বামফ্রন্ট পেয়েছিল ১১.৮৯ শতাংশ ও কংগ্রেস ৪.১২ শতাংশ ভোট। বাম ও কংগ্রেসের মিলিত আসন সংখ্যাও ছিল বিজেপি'র থেকে বেশি। এর পরে বাকি ৪ কর্পোরেশন ও গোটা রাজ্যের পৌরসভা নির্বাচনেও হরেক সমীক্ষায় সাজানো ফলাফল দেখালেও মানুষ সেই হীন রাজনৈতিক মিথ্যাচারকে পরাজিত করেছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সারা রাজ্যের শহরাঞ্চলের সরকারের ভোট। ২৫/৩০ শতাংশ মানুষ প্রকৃত ভোট দিতে পেরেছিলেন আর ভোট পোল হয়েছিল গড়ে প্রায় ৮০ শতাংশ, বহু জায়গায় ৯০/৯৫ শতাংশ। মাঠের সেই লড়াইয়ে বিজেপি অদৃশ্য ছিল। ৯০ শতাংশ- বুথে বিজেপির কোনও পোলিং এজেন্ট ছিল । লড়াই ছিলো তৃণমূল বনাম বাম ও কংগ্রেসের। বামফ্রন্ট প্রার্থী ও বাম সমর্থিত নির্দল প্রার্থীদের মিলিত ভোট শতাংশের হিসাবে ছিল ১৭ শতাংশ, কংগ্রেসের ছিল ৫ শতাংশ। বাম ও কংগ্রেসের মিলিত ভোট ছিল ২২ শতাংশ। বিজেপি পেয়েছিল মাত্র ১৩ শতাংশ আর তৃণমূল বাকি সব ভোট লুট করে নিয়েছিল। সাজানো নির্বাচন, সাজানো ফলাফল সাজানো সমীক্ষা "

গত দুমাস ধরে সিপিআইএম দলের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে একটি গণস্বাক্ষর অভিযান চলেছে সেই গণস্বাক্ষর এর পরিমাণ দেখে পলাশ দাশ লিখেছেন  "  আমাদেরও একটা সার্ভে আছে। তার স্যাম্পেল সাইজ ১ কোটির বেশি, যা সি-ভোটার এবিপি ভাবতেই পারবে না। শুধু গ্রাম ধরলে প্রায় ৬০ লক্ষের বেশি মানুষ যে সার্ভেতে মতামত দিয়েছেন প্রত্যক্ষভাবে নিজের নাম লিখিয়ে। আমাদের সার্ভে হলো তৃণমূলের অপার দুর্নীতির বিরুদ্ধে দ্রুত সুবিচার চেয়ে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে আবেদনে স্বাক্ষর সংগ্রহ। এমন আবেদনে ২০২১ সালের আগে সাধারণ মানুষ সই করার কথা ভাবতেই পারতেন না। আশ্চর্যের বিষয় ১ কোটির বেশি মানুষ গ্রামে, শহরে পরিবারের সকলে মিলে উৎসাহের সঙ্গে ফর্ম চেয়ে সই করলেন, এমনকি নিজের মোবাইল নম্বরটিও দিলেন। গড়ে প্রতি ২০০ সই পিছু প্রত্যাখ্যানের সংখ্যা বড় জোর ১৫/২০ জন। তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষ কি পরিমাণ ক্রুদ্ধ, ক্ষুব্ধ তা এই বিপুলায়তন সার্ভে থেকে পাওয়া যায়। যে মানুষ তৃণমূলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিখতে পারেন তাঁরা তৃণমূলকে ভোট দেবেন? ২০২১ -র আগে "হয় তৃণমূল নয় বিজেপি", জনপরিসরে এই ধারণা বহু অর্থ ব্যয়ে কুশলী প্রচারে গড়ে তোলা হয়েছিল। এখন নতুন পারসেপশন বা ধারণা মানুষের মনে তৈরি হয়েছে তা হলো- তৃণমূল একটি আদ্যন্ত দুর্নীতিগ্রস্ত দল, বিজেপি আর তৃণমূল সমার্থক।

সিপিআইএম নেতার বক্তব্য " বামপন্থীরা অগ্রসর হচ্ছে। মানুষ ঝুঁকছেন বামপন্থীদের দিকে। তাই দু'তরফের আক্রমণ, মিথ্যাচার, কুৎসার লক্ষ্য বামপন্থীরা। মাঠে এখন রাজ্যপালও। যে কোনোভাবে বামেদের আটকাতে হবে "

কিছুদিন আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে বিজেপি যথেষ্ট সক্রিয় নয় বলে যে বক্তব্য রাখেন তাদের নিজস্ব দলীয় সভায় তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে পলাশ দাশ মন্তব্য করেছেন। 
"আরএসএস'র পত্রিকা স্বস্তিকায় প্রকাশিত প্রবন্ধে শাহের কলকাতা ছাড়ার আগে দলীয় কর্মীদের উদ্দেশে বলা কথা ছাপা হয়েছে। শাহ বলেছেন, বাংলার মানুষ বামপন্থীদের দিকে ঢলে পড়ছে তা মমতার মুখ্যমন্ত্রী থাকার চেয়েও বিপজ্জনক। তাই আটকাতেই হবে "

পুনরায় নির্বাচন পূর্ববর্তী সমীক্ষাকে বিশ্লেষন করে নেতৃত্ব লিখেছেন" যৌথ কার্যক্রমে তৃণমূল ও বিজেপি'র দ্বৈরথ প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন থেকে রাজ্যপাল, ডিএম-এসপি থেকে বিডিও, থানা থেকে মিডিয়া সবাই হই হই করে আসরে নেমেছে। তৃণমূলের সমস্যা হলো, পঞ্চায়েত ও পৌরসভা না থাকলে দলটার মৃত্যু হবে। এটাই ওদের মধুর উৎস, প্রাণভোমরা। দুর্নীতিতে নিমজ্জিত তৃণমূল এই কথার মধ্যে এখন আর কোনও নতুনত্ব নেই। মামলা আর জেলখানায় চলে যাওয়া মন্ত্রীসভা। কালীঘাটের বাসিন্দাদের সব পরের পর সমন। এখন মানুষের কাছে তৃণমূল একটি কদর্য শক্তি। বিজেপি'র অবস্থাও রাজ্যে তথৈবচ। সংগঠন নেই। তাদের সাহায্যেই যে তৃণমূল আছে তা মানুষ বুঝে ফেলায় তারাও সমর্থন হারিয়েছে। এদিকে ২০২৪ সালে লোকসভা নির্বাচন। দেশের দক্ষিণ, পূর্বে বিজেপি মুছে গেছে। পশ্চিম পুরো হাতে নেই, উত্তরে কংগ্রেস থাবা বসাচ্ছে। ভীষণ দুশ্চিন্তায় ভরসা তৃণমূলের দুর্নীতি আর সিবিআই-ইডি'র নিয়ন্ত্রণ। অমিত শাহের লক্ষ্য ৩৫ টি আসন। রফা হবে, হয় জেল নয় আসনে। তার আগে মানুষকে তৃণমূল আর বিজেপিতে ভাগ করে রাখতে হবে। তাই সমীক্ষার ফলাফলে বিজেপি দ্বিতীয়, তৃণমূল প্রথম আর বাম-কংগ্রেস শূন্য অথবা শূন্যের কাছাকাছি।
২০১৬ বিধানসভা নির্বাচনে লড়াই হয় বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের। ২০১৬ সালের সন্ত্রাসবিদ্ধ নির্বাচনে বাম-কংগ্রেস হারলেও, তারা থেমেছিল মাত্র ৫ শতাংশ দূরে, তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে। তৃণমূল পেয়েছিল ৪৪ শতাংশ ভোট, বাম ও কংগ্রেসের মিলিত ভোট ছিলো ৩৯ শতাংশ ও বিজেপি মাত্র ১০ শতাংশ। ২০১৬ বিধানসভা নির্বাচনের গণনার দিন থেকে শুরু হয় এক বিরাট ষড়যন্ত্র। তৃণমূলকে হারাতে পারবে না ৩৯ পাওয়া বাম ও কংগ্রেস, পারবে ১০ পাওয়া বিজেপি। একইভাবে বলা হলো সাম্প্রদায়িক বিজেপি-কে একমাত্র ঠেকাতে পারবে নাকি, তারই গোপন সঙ্গী তৃণমূল। মানুষকে ব্যাপকভাবে এহেন প্রচারে বিভ্রান্ত করা হয়েছিল। ২০২১ বিধানসভা পর্যন্ত ১০ শতাংশ ভোট পাওয়া বিজেপি-কে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বানানোর অতি সুচতুর প্রচার চলে অবিরত, আজও এই সমীক্ষা সেই লক্ষ্যেই "
সাম্প্রতিককালে বেশ কিছু নির্বাচনে ফলাফল বিশ্লেষণ করে পলাশ দাশ লিখেছেন " এই লক্ষ্যেই সাম্প্রদায়িকতা ও পরিচিতি সত্ত্বার বিভেদমূলক পথে দুই শক্তি মানুষকে বিভাজিত করেছে। খণ্ডিত সত্ত্বার খণ্ড খণ্ড ভোট ব্যাঙ্ক তৈরি করেছে তারা, কোনোটা তৃণমূলের কোনোটা বিজেপি'র। তার সুচতুর শরিক মিডিয়া। ২০২১ পরবর্তী পর্বে রাজনৈতিক ভারসাম্যের পরিবর্তন ঘটা শুরু হয়। প্রধান বিরোধী দল বিজেপি ধারাবাহিকভাবে নানা নির্বাচনে সমর্থন হারাতে থাকে। শান্তিপুর উপনির্বাচনে বামেদের ভোট বাড়ে ১৫ শতাংশ আর বিজেপি'র কমে ১২ শতাংশের বেশি। বালিগঞ্জে বাম প্রার্থী প্রায় জেতার জায়গায় চলে যায়, ভোট বাড়ে প্রায় ৩০ শতাংশ, বিজেপির ভোট যাচ্ছেতাই রকম কমে যায়। কর্পোরেশন, পৌরসভা ভোটে বাম দ্বিতীয়, বিজেপি কোথাও তৃতীয় কোথাও চতুর্থ। যত সমবায় ভোট হয় তার অধিকাংশ জায়গায় বিজেপি, তৃণমূল দু'জনেই হারে, জয়ী হয় বামপন্থীরা। এভাবেই সাগরদিঘি। বাম-কংসের কাছে গোহারান হারে তৃণমূল ও বিজেপি। বিধানসভা ভোট পরবর্তী বাংলায় সব ধরনের নির্বাচনে তৃণমূল ও বিজেপি কমে আর বাম ও কংগ্রেস বাড়তে থাকে। সাগরদিঘিরও পরে হতে যাচ্ছে পঞ্চায়েত। সেখানে গণপ্রতিরোধ হবে তীব্র, লুটেরাদের হাত থেকে জনগণের হাতে পঞ্চায়েত ফেরাতে।
তিনি আরও উল্লেখ করেন " গ্রামগুলো জেগে উঠেছে। পরিযায়ী শ্রমিক থেকে, বেকার, কাজ হারানো যুবক, হেঁশেল সামলাতে নাজেহাল গৃহবধূ, ১০০ দিনের কাজ না পাওয়া গ্রামীণ শ্রমজীবী মানুষ, ফসলের দাম না পাওয়া কৃষক, খুঁজতে থাকা খেতমজুর, বাড়ি আর প্রকল্প থেকে বঞ্চিত গরিব মানুষের এবার সাংঘাতিক জেদ সৃষ্টি হয়েছে মনে। লড়াই মানুষের সঙ্গে তৃণমূল ও তার দোসর বিজেপির। সব মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। এ দায়িত্ব বামপন্থীদের। বুথে বুথে প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে ভোট লুট না করতে পারে তৃণমূল। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার অন্যতম জনক কমরেড  জ্যোতি বসুর কথায়  --  মানুষ ইতিহাস রচনা করে। জ্যোতি বসুর জন্মদিন ৮ জুলাইয়েই হবে পঞ্চায়েত ভোট আর সেই ভোটে গ্রাম বাংলা আবারও প্রমাণ করবে সমীক্ষা নয় ইতিহাস রচনা করবে মানুষই, তৃণমূল ও বিজেপি-কে পরাস্ত করে "

Your Opinion

We hate spam as much as you do