কদিন আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ফাটাকেষ্ট তার নাম তুলেছেন। সবাই আশা করছিল বিজেপির শেষ তালিকায় মিঠুনের নাম থাকবে।
শেষ বিজেপি প্রার্থী তালিকায় মহাগুরুর নাম নেই ।
মহাগুরুর এ বছর রাসবিহারীতে বিজেপি প্রার্থী হওয়া হল না। বিজেপি শেষ যে ১৩জনের নামের তালিকা প্রকাশ করেছে তাতে মিঠুন চক্রবর্তীর নাম নেই। রাসবিহারীতে প্রার্থী হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা । কদিন আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ফাটাকেষ্ট তার নাম তুলেছেন। সবাই আশা করছিল বিজেপির শেষ তালিকায় মিঠুনের নাম থাকবে। যদিও ৩০শে মার্চ তিনি মিছিল করবেন।
এছাড়া শিয়ালদহ , কাশিপুর বেলগাছিয়ায় নতুন প্রার্থীর নাম এসেছে। কারন সোমেন পত্নী শিখা মিত্র তার নাম বিজেপি তালিকায় থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। এছাড়া কাশিপুরের বিজেপি প্রার্থী নাকি তৃনমুলেরই প্রচার করছিল। পাহাড়ের প্রার্থী দিল বিজেপি। আগে তাদের গোর্খা জনমুক্তি মোর্চার সাথে জোট ছিল। এবার এদের জোট তৃনমুলের সাথে। এই সংগঠন পৃথক গোর্খাল্যান্ডের দাবী থেকে আজও সরে যায়নি। বামপন্থীরা এদের তীব্র বিরোধিতা করে চলে , বিচ্ছিন্নতাবাদী চিন্তার বিরোধিতা করে।
We hate spam as much as you do