এদিন দুপুর ১২:৩০ নাগাদ আলিপুরদুয়ার পৌঁছন প্রধানমন্ত্রী। এরপরেও কোনও পক্ষের কাছ থেকেই সাড়া আসেনি বলে জানিয়েছেন চাকরিহারারা। জানা যাচ্ছে, পিএম মোদীর সঙ্গে দেখা করবেন বলে কলকাতা থেকে আলিপুরদুয়ার ছুটে গিয়েছিলেন চাকরিহারাদের একটি প্রতিনিধিদল। তবে খালি হাতেই ফিরতে হবে তাঁদের।
বারবার আবেদনও বঙ্গে এসেও চাকরিহারা শিক্ষকদের সাথে দেখা করলেন না প্রধানমন্ত্রী হতাশ শিক্ষকরা
May 29, 2025
বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগেই শোনা গিয়েছিল, তাঁর সঙ্গে দেখা করতে চান এসএসসি কাণ্ডে চাকরিহারারা (SSC Recruitment Scam)। এই নিয়ে আলিপুরদুয়ারের জেলাশাসক, স্থানীয় বিজেপি (BJP) সাংসদ মনোজ টিগ্গার কাছে আবেদনও করেছিলেন। তবে কোনও লাভ হল না। কোনও পক্ষের থেকেই অনুমতি পাওয়া যায়নি। ফলে পিএম মোদীর সঙ্গে দেখা করা হল না চাকরিহারা শিক্ষকদের।
মোদীকে নিজেদের দুরবস্থার কথা জানাতে চেয়েছিলেন চাকরিহারারা (SSC Recruitment Scam) গত ৩ এপ্রিল ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। যার জেরে একধাক্কায় ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়। এরপর থেকে তাঁদের একাংশ আন্দোলন করছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী রাজ্যে আসায় তাঁর সঙ্গে দেখা করে নিজেদের দুরবস্থার কথা জানাতে চেয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। সেই মর্মে বিভিন্ন মহলে আবেদনও করেছিলেন। তবে অনুমতি মেলেনি। এর ফলে হতাশ হয়ে পড়েছেন তাঁরা।
এদিন দুপুর ১২:৩০ নাগাদ আলিপুরদুয়ার পৌঁছন প্রধানমন্ত্রী। এরপরেও কোনও পক্ষের কাছ থেকেই সাড়া আসেনি বলে জানিয়েছেন চাকরিহারারা। জানা যাচ্ছে, পিএম মোদীর সঙ্গে দেখা করবেন বলে কলকাতা থেকে আলিপুরদুয়ার ছুটে গিয়েছিলেন চাকরিহারাদের একটি প্রতিনিধিদল। তবে খালি হাতেই ফিরতে হবে তাঁদের।
চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদলের অভিযোগ, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাওয়ার কথা জানার পরেই তাঁদের থানায় ডেকে মুচলেকা লেখায় পুলিশ। লেখানো হয়, পিএম মোদীর সভায় তাঁরা কোনও প্রকার বিক্ষোভ প্রদর্শন করবেন না, কোথাও কোনও পোস্টার অথবা ব্যানার নিয়ে উপস্থিত হবেন না। কেউ এমনটা করলেও তার দায় চাকরিহারা শিক্ষকদের সংগঠন নেবে না। চাকরিহারা শিক্ষকদের এক নেতা জানান, প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ারের সভায় তাঁরা থাকবেন না।
অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি না মিললেও বিজেপি সূত্রে জানা গিয়েছিল, সভা থেকে এসএসসি কাণ্ডে (SSC Recruitment Scam) চাকরিহারা শিক্ষকদের উদ্দেশে কোনও বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। সেই মতো আজ পশ্চিমবঙ্গের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য সরকারের উদ্দেশ্যে স্রেফ দুই লাইন বলেন মোদী। আলিপুরদুয়ারের সভা থেকে বলেন, তৃণমূল সরকার রাজ্যের হাজার হাজার শিক্ষকের জীবন নষ্ট করেছে, বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
We hate spam as much as you do