মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রার্থী নিয়ে BJP যদি আগে জানাত তাহলে ভেবে দেখতাম। এখন যা রাজনৈতিক পরিস্থিতি তাতে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) জেতার সম্ভাবনাই বেশি। বিশেষত মহারাষ্ট্রে যা হল।"
"বিজেপি আগে জানালে ভেবে দেখতাম ...", দ্রৌপদীকে সমর্থন নিয়ে মন্তব্য মমতা ব্যানার্জীর
1st july 2022
হয়ত বিজেপির চাপ আছে। খোঁচা কংগ্রেসের।
হার নিশ্চিত জেনেই ভোলবদল বলে দাবি বিজেপির।
মমতা ব্যানার্জী জানালেন রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনাই বেশি। বিজেপি যদি আগে জানাত তবে তিনি ভেবে দেখতেন বলেও মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। তিনি আরও বলেন, "আদিবাসী সমাজের প্রতি আমাদের সেন্টিমেন্ট রয়েছে।" তাঁর মন্তব্য ঘিরে ফের চর্চা শুরু হয়েছে। বিরোধী ঐক্য নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনাই বেশি। সোমবার এমনটাই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি বলেন, "বিজেপি আগে জানালেন তিনি এ বিষয়ে ভেবে দেখতেন।" রথযাত্রার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তাৎপর্যপূর্ণ মন্তব্য ঘিরে তোলপাড় দেশ।
কলকাতায় ইসকন মন্দিরে রথাযাত্রা অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রার্থী নিয়ে BJP যদি আগে জানাত তাহলে ভেবে দেখতাম। এখন যা রাজনৈতিক পরিস্থিতি তাতে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) জেতার সম্ভাবনাই বেশি। বিশেষত মহারাষ্ট্রে যা হল।" একইসঙ্গে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, "আদিবাসীদের প্রতি আমাদের সেন্টিমেন্ট রয়েছে। BJP যদি আগে জানাত তারা একজন আদিবাসী কাউকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থূ করবে তাহলে সব বিরোধী দল একসঙ্গে বসে আলোচনা করা যেত। কিন্তু, ওরা আমাদের ফোন করে আমাদের সাজেশন জানতে চেয়েছিল। ওদের সাজেশন কিছু বলেনি।"
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, "বৃহত্তর স্বার্থে একজন রাষ্ট্রপতি প্রার্থী হলে দেশের মঙ্গল হত। আমি এখন একা কিছু করতে পারব না। যা সিদ্ধান্ত নেওয়ার ১৭ দল নিয়েছে। এখন তো মনোনয়নও জমা দেওয়া হয়ে গিয়েছে। আর কিছু করার নেই।"
তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের প্রেক্ষিতে দেশজুড়ে ফের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করে বিরোধী ঐক্য নিয়েও।
এদিকে যশোবন্ত বলেছেন “কর্মহীনদের জন্য আওয়াজ তুলতে চাই”, টুইট বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্তের
We hate spam as much as you do