Tranding

02:57 AM - 07 May 2026

Home / National / ভারতে ১দিনে রেকর্ড আক্রান্ত ৩,৭৯,২৫৭ জন

ভারতে ১দিনে রেকর্ড আক্রান্ত ৩,৭৯,২৫৭ জন

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৩৬৪৫ জনের

ভারতে ১দিনে রেকর্ড আক্রান্ত ৩,৭৯,২৫৭ জন

ভারতে ১দিনে রেকর্ড আক্রান্ত ৩,৭৯,২৫৭ জন
দেশে করোনা রেকর্ড , ২৪ ঘণ্টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী  ভারতে কোভিডে আক্রান্ত ৩,৭৯,২৫৭ জন ৷ মৃত্যু হয়েছে ৩৬৪৫ জনের ৷ 
পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৬৯,৫০৭ জন ৷ 
 
আক্রান্তের সংখ্যার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। একদিকে যেখানে সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়েছে, অন্যদিকে দৈনিক মৃতের সংখ্যা প্রতিনিয়তই চার হাজারের গণ্ডির দিকে এগোচ্ছে।
একদিনে জোড়া রেকর্ড তৈরি করল ভারত। সর্বোচ্চ দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও নতুন রেকর্ড ছুঁল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৩৬৪৫ জনের। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪। এরমধ্য়ে সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ৮৪ হাজার ৮১৪। এখনও অবধি মোট সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫০ লক্ষ ৮৬ হাজার ৮৭৮ জন। সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জনের। এখনও অবধি করোনা টিকা পেয়েছেন ১৫ কোটিও বেশি মানুষ। 

সুস্থ হলেন দেড় কোটি মানুষ

দেশে করোনার আক্রান্তের মোট সংখ্যা ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪ হলেও, এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫০ লক্ষ ৮৬ হাজার ৮৭৮ জন।

Your Opinion

We hate spam as much as you do