ঘড়ির কাঁটা ১২টা পেরোতেই অ্যাকশন শুরু পুলিশের। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তুলে দেওয়া হল অনশন মঞ্চ থেকে। আটকও করা হল বহু চাকরি প্রার্থীকে।
মমতা সরকারের জবরদস্তি, মধ্যরাতে গ্রেপ্তার চাকরিপ্রার্থীরা করুণাময়ীতে পুলিশের ছয়লাপ
Oct 21, 2022
সন্ধ্যা থেকেই বাড়ছিল পুলিশের সংখ্যা। আদালতের নির্দেশিকা হাতে নিয়ে চাকরি প্রার্থীদের উঠে যাওয়ারও কথা লাগাতার ঘোষণা করে যাচ্ছিল পুলিশ। প্রতি ৫ মিনিট অন্তর অন্তর চলছিল মাইকিং। তবে ২০১৪ সালের চাকরি প্রার্থীদের সাফ জবাব, প্রাণ থাকতে তাঁরা অনশন মঞ্চ ছেড়ে উঠবেন না। তবে যেভাবে সন্ধ্যা থেকে করুণাময়ী চত্বরে পুলিশের সংখ্যা যেভাবে বাড়ছিল তাতেই আশংকা করেছিল চাকরি প্রার্থীরা। অবশেষে ঘড়ির কাঁটা ১২টা পেরোতেই অ্যাকশন শুরু পুলিশের। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তুলে দেওয়া হল অনশন মঞ্চ থেকে। আটকও করা হল বহু চাকরি প্রার্থীকে।
এই মুহূর্তে করুণাময়ী থমথমে , আন্দোলনের আশঙ্কায় এবার শিলায়দা স্টেশন চত্বর ঘিরল পুলিশ। সকাল হতেই করুণাময়ীতে মোতায়েন করা হয় বিশাল বাহিনী। এলাকা থেকে আন্দোলনের চিহ্ন মুছে রাস্তা সাফ করা হয়।
We hate spam as much as you do