Tranding

10:49 AM - 04 Feb 2026

Home / Others / সর্বভারতীয় সম্মেলন! DYFI এর সুন্দরবনের ম্যানগ্রোভ প্রাচীর রক্ষার অভিনব উদ‍্যোগ- পরিবেশ রক্ষার অঙ্গীকার

সর্বভারতীয় সম্মেলন! DYFI এর সুন্দরবনের ম্যানগ্রোভ প্রাচীর রক্ষার অভিনব উদ‍্যোগ- পরিবেশ রক্ষার অঙ্গীকার

ম্যানগ্রোভ বাঁচাতে সুন্দরবনে বৃক্ষরোপণ ডিওয়াইএফআইয়েরবেশ কয়েক বছর ধরে লাগাতার বাঁধ কেটে মাছের ভেড়ি হচ্ছে সুন্দরবনের বিভিন্ন এলাকায় । নির্বিচারে চলছে ম্যানগ্রোভ ধ্বংসের কর্মকাণ্ড । ফুলে ফেঁপে উঠছে এলাকার কিছু প্রভাবশালী লোকজন । তবে ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে স্থানীয় মানুষের জীবন । বিগত বেশ কয়েক বছর ধরেই প্রাকৃতিক দুর্যোগের কবলে বার বার পড়ছে সুন্দরবন এলাকা । তার ভালোরকম প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, এমনকি কলকাতায় । ম্যানগ্রোভ জঙ্গল কমে যাওয়াতে দুর্যোগের যে প্রভাব যা আরও ভয়ংকর ভাবে পড়ছে জনজীবনের ওপর ।

সর্বভারতীয় সম্মেলন! DYFI এর সুন্দরবনের ম্যানগ্রোভ প্রাচীর রক্ষার অভিনব উদ‍্যোগ- পরিবেশ রক্ষার অঙ্গীকার


সর্বভারতীয় সম্মেলন! DYFI এর সুন্দরবনের ম্যানগ্রোভ প্রাচীর রক্ষার অভিনব উদ‍্যোগ- পরিবেশ রক্ষার অঙ্গীকার 

 

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে আগামী ১২ থেকে ১৫ ই মে সেই উপলক্ষে এক অভিনব কর্মসূচি নিলেন ডি ওয়াই এফ আই এর নেতৃত্ব কর্মসূচি হলো বৃক্ষরোপণ।
গত ২৪শে মে এই প্রচন্ড দাবদাহে বিপন্ন সুন্দরবনের ম্যানগ্রোভ প্রাচীর রক্ষায় গাছ লাগাতে উদ্দোগী হয়েছিল ডিওয়াইএফআই ৷ রায়মঙ্গল নদীর বাঁধ লাগোয়া এলাকায় প্রায় ১০০০ সুন্দরী, গড়ানের মতো ম্যানগ্রোভ উদ্ভিদ লাগায় তাঁরা ।

 

দাবি আদায়ের লড়াই শুধু নয়, এবার পরিবেশ রক্ষায় লড়াইকেও গুরুত্ব দিতে চলেছে  যুব সংগঠন ডিওয়াইএফআই  । এই প্রথম কোনও রাজনৈতিক দলের গণসংগঠন পরিবেশ রক্ষার লড়াইকে তাঁদের কর্মসূচি করল । এবার সংগঠনের সর্বভারতীয় সম্মেলন হতে চলেছে বিধাননগরের ইজেডসিসি প্রেক্ষাগৃহে । সেই উপলক্ষে সংগঠনের রাজ্য কমিটির সদস্যরা এদিন সুন্দরবনের হেমনগর ব্লকের রায়মঙ্গল নদীর বাঁধ লাগোয়া এলাকায় প্রায় 500 সুন্দরী, গড়ানের মতো ম্যানগ্রোভ উদ্ভিদ রোপণ করেন । উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপ্যাধ্যায় । কেন্দ্রীয় কমিটির সদস্য হিমগ্নরাজ ভট্টাচার্য ও কলতান দাসগুপ্ত ।


ম্যানগ্রোভ বাঁচাতে সুন্দরবনে বৃক্ষরোপণ ডিওয়াইএফআইয়েরবেশ কয়েক বছর ধরে লাগাতার বাঁধ কেটে মাছের ভেড়ি হচ্ছে সুন্দরবনের বিভিন্ন এলাকায় । নির্বিচারে চলছে ম্যানগ্রোভ ধ্বংসের কর্মকাণ্ড । ফুলে ফেঁপে উঠছে এলাকার কিছু প্রভাবশালী লোকজন । তবে ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে স্থানীয় মানুষের জীবন । বিগত বেশ কয়েক বছর ধরেই প্রাকৃতিক দুর্যোগের কবলে বার বার পড়ছে সুন্দরবন এলাকা । তার ভালোরকম প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, এমনকি কলকাতায় । ম্যানগ্রোভ জঙ্গল কমে যাওয়াতে দুর্যোগের যে প্রভাব যা আরও ভয়ংকর ভাবে পড়ছে জনজীবনের ওপর । তছনছ হয়ে যাচ্ছে বাড়ি ঘর থেকে লোকালয়, দোকানপাট । এই ঝড়ের ধাক্কা অধিকাংশই আটকে দেয় সুন্দরবনের ম্যানগ্রোভ প্রাচীর । অভিযোগ, তা এখন অনেকটাই আলগা হয়ে গিয়েছে কিছু মানুষের মুনাফা অর্জন করার জন্য ।

ম্যানগ্রোভ বাঁচাতে সুন্দরবনে বৃক্ষরোপণ ডিওয়াইএফআইয়েরডিওয়াইএফআই-এর দাবি, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার ম্যানগ্রোভ বাঁচাতে মুখে বললেও বাস্তবে তেমন কোনও পদক্ষেপ নিয়ে ওঠেনি । আমফানের পরে ম্যানগ্রোভ প্রাচীর তৈরির পরিকল্পনা জানিয়েছিলেন সেই সময়ের বনমন্ত্রী । তারপর বেশ কয়েকবছর কেটেছে সবটাই কথার কথা থেকে গিয়েছে ৷ মানুষের বঞ্চনা, বেঁচে থাকার নানা দাবি নিয়ে এত দিন লড়াই চালিয়েছে তাঁরা । এবার পরিবেশ বিপন্ন, সুন্দর বন বিপন্ন । তাই এই ম্যানগ্রোভ অরণ্য রক্ষা ও পরিবেশ রক্ষায় লড়াইয়ে নামল 
 যুব সংগঠন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন 
ম্যানগ্রোভ বাঁচাতে সুন্দরবনে বৃক্ষরোপণ ডিওয়াইএফআইয়েরএদিন সংগঠনের সর্বভারতীয় নেতা হিমগ্নরাজ ভট্টাচার্য জানান, প্রায় 500 চারা গাছ রায়মঙ্গল নদীর ধারে বসিয়েছেন তাঁরা । বাঁধ ধরে বিভিন্ন এলাকায় এখন টানা এই কাজ চলবে । অগস্টে আরও কয়েক হাজার গাছ রোপণ করবেন তাঁরা । তাঁর কথায়, রাজ্যের শাসক দলের মদতে লাগাতার বাঁধ কেটে মাছের ভেড়ি হচ্ছে । ম্যানগ্রোভ কেটে ভেড়ি করা হচ্ছে । অন্যদিকে তার জেরে বিপন্ন হচ্ছে সুন্দরবন । প্রাকৃতিক ম্যানগ্রোভ প্রাচীর আজ শেষের মুখে । বড় ঝড়জলে তাই কলকাতাও তছনছ হয়ে যাচ্ছে । তিনি আরও বলেন, "আমরা মানুষের বেঁচে থাকার স্বার্থেই পরিবেশ ও সুন্দরবনকে রক্ষা করব৷"

Your Opinion

We hate spam as much as you do