পুলিশের গাড়িতে তৃণমূল প্রার্থীর নামের স্টিকার পুলিশের গাড়িতে তৃণমূল প্রার্থীর নামের স্টিকার লাগানো। পুর নির্বাচনের দিন আসানসোলর ৫১ নম্বর ওয়ার্ডে এই ছবি ধরা পড়েছে। চেলিডাঙ্গা হাই স্কুলে একটি পুলিশের গাড়িতে এক তৃণমূল প্রার্থীর স্টিকার লাগানো থাকতে দেখা যায়।
বিধাননগরে ‘ভুয়ো’ ভোটার রাস্তায়, পুলিশের গাড়িতে তৃণমূলের স্টিকার আসানসোলে
নিরাপত্তার জন্য রয়েছে ৯ হাজার বাহিনী। এর মধ্যে সাড়ে আট হাজার বুথের দায়িত্বে। বাকি ৫০০ বাহিনী কুইক রেসপন্স টিম, নাকা চেকিং ইত্যাদির জন্য।
চলছে চার পুরনিগমে ভোটগ্রহণ। শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগরে ভোটগ্রহণ হচ্ছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। কোভিডবিধি মেনেই হচ্ছে ভোট। তবে বেলা বাড়তেই বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে।
ভোটে নিরাপত্তা নিয়ে প্রথম থেকেই সরব বিরোধী শিবির। অতীতে নানা উদাহরণ টেনে শাসক দলের বিরুদ্ধে ভোটের দিন সন্ত্রাসের অভিযোগ তুলেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের দাবি গড়িয়েছিল আদালতেও। তবে, রাজ্য সরকার, কমিশন ও শাসক দল তৃণমূলের দাবি পুরনিগমের ভোটের সুরক্ষায় রাজ্য পুলিশই যথেষ্ট। কমিশনের তরফে জানানো হয়েছে, চার পুরনিগমের ভোটে নিরাপত্তার জন্য রয়েছে ৯ হাজার বাহিনী। এর মধ্যে সাড়ে আট হাজার থাকছে বুথের দায়িত্বে। বাকি ৫০০ বাহিনী কুইক রেসপন্স টিম, নাকা চেকিং ইত্যাদির জন্য রয়েছে। এছাড়াও রয়েছে সশস্ত্র বাহিনী, লাঠিধারী পুলিশও। ১০০ শতাংশ বুথেই থাকছে সিসিটিভি। শান্তি ও সুষ্ঠুভাবে ভোট করানোই কমিশনের চ্যালেঞ্জ।
চার জেলার চার পুরনিগমে ভোটের ফলাফল প্রকাশ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
কাল ৯টা পর্যন্ত চার পুরনিগমে ভোটের হার
শিলিগুড়ি ১২.৭১%
আসানসোল ১৩.৫৭%
চন্দননগর ১১.৮১%
বিধাননগর ১৩.৬৪%
পুলিশের গাড়িতে তৃণমূল প্রার্থীর নামের স্টিকার
পুলিশের গাড়িতে তৃণমূল প্রার্থীর নামের স্টিকার লাগানো। পুর নির্বাচনের দিন আসানসোলর ৫১ নম্বর ওয়ার্ডে এই ছবি ধরা পড়েছে। চেলিডাঙ্গা হাই স্কুলে একটি পুলিশের গাড়িতে এক তৃণমূল প্রার্থীর স্টিকার লাগানো থাকতে দেখা যায়।
শিলিগুড়িতে ভোট ‘শান্তিপূর্ণই’, দাবি অশোক ভট্টাচার্যের।
এবার আবারও পুরযুদ্ধে শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিআইএম নেতা আশোক ভট্টাচার্য। শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ড থেকে বাম প্রার্থী তিনি। ভোটের শুরু থেকেই নিজের কেন্দ্রে ঘুরছেন অশোকবাবু। একফাঁকে ভোটও দিয়েছেন। ভোটে শুরুর প্রায় ১ ঘন্টা পর এই বাম নেতার দাবি, ‘আপাতত ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবেই।’
আসানসোলে উত্তেজনা
আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের হাজি কদম রসুল স্কুলের বুথে গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এরপর আরও উত্তেজনা বাড়ে। জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এলাকার মানুষ ও পুলিশের বচসা বাধে।
We hate spam as much as you do