Tranding

11:26 AM - 04 Feb 2026

Home / National / তৃতীয়বার NDAর পক্ষে মোদির শপথে উপস্থিত হাসিনা থেকে বিক্রমসিঙ্ঘে

তৃতীয়বার NDAর পক্ষে মোদির শপথে উপস্থিত হাসিনা থেকে বিক্রমসিঙ্ঘে

নয়া সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এদিন রাষ্ট্রপতি ভবনের হাজির ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহাল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। এছাড়াও হাজির ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

তৃতীয়বার NDAর পক্ষে মোদির শপথে উপস্থিত হাসিনা থেকে বিক্রমসিঙ্ঘে

তৃতীয়বার NDAর পক্ষে মোদির শপথে উপস্থিত হাসিনা থেকে বিক্রমসিঙ্ঘে


Jun 10, 2024 


টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র দামোদর মোদি। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে দেশ-বিদেশের একাধিক বিশিষ্টজনের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।   তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়া মোদি এবার অনেকটাই শরিক নির্ভরশীল। প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন পূর্ণমন্ত্রী, স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও শপথ নেন।


নয়া সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এদিন রাষ্ট্রপতি ভবনের  হাজির ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহাল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। এছাড়াও হাজির ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি হাজির ছিলেন ‘মোদি ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত দেশের দুই শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি।  হাজির ছিলেন বিজেপির কট্টর সমর্থক হিসাবে পরিচিত বলিউড অভিনেতা অক্ষয় কুমার, শাহরুখ খান, বিক্রান্ত ম্যাসি, রবীনা টন্ডন, পরিচালক রাজকুমার হিরানি।


প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিতে সোয়া সাতটার আগেই রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান নরেন্দ্র মোদি। অতিথি-অভ্যাগতদের উদ্দেশে হাত নাড়তে-নাড়তে উঠে যান নবাগত মন্ত্রীদের জন্য তৈরি মঞ্চে। সাতটা কুড়ি নাগাদ শপথগ্রহণ মঞ্চে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। তার পরে শুরু হয় শপথগ্রহণ সমারোহ। সাতটা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী পদে শপথ নেন মোদি। 

Your Opinion

We hate spam as much as you do