কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে দেশের মানুষের মাথা পিছু আয় ছিল ১ লক্ষ ৭২ হাজার ২৭৬ টাকা। চলতি বছরে সেই মাথাপিছু আয় দাঁড়াতে পারে ১ লক্ষ ৮৫ হাজার ৮৫৪ টাকায়। অর্থাৎ মাথা পিছু আয় বৃদ্ধির হার ৭.৯ শতাংশ। অথচ, ২০২১-২২ অর্থবর্ষে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি হয়েছিল প্রায় ১৫ শতাংশ। ফলে গত বছরের নিরিখে এবারে মানুষের মাথা পাছু আয় বৃদ্ধির হার এক ধাক্কায় কমতে পারে প্রায় ৭ শতাংশ।
কেন্দ্রের সমীক্ষা রিপোর্ট কমছে ভারতীয়দের গড় মাথাপিছু আয় বৃদ্ধির হার,
28th January 2024
করোনার ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল অর্থনীতি। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ‘মোট আয়’-এর নিরিখে গত বছর ভারতীয়দের মাথা পিছু আয় বৃদ্ধির হার ছিল ১৪.৯ শতাংশ। এবারে তা কমে দাঁড়াতে পারে ৭.৮ শতাংশে!
প্রতিবছর অর্থ বর্ষ শেষের আগে দেশের আর্থিক পরিস্থিতি কী হতে পারে, তার পূর্বাভাস সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করে পরিসংখ্যান মন্ত্রক। জিডিপির নিরিখে দেশের মানুষের মাথাপিছু সম্ভাব্য আয়ের আভাস দেওয়া হয় এই রিপোর্টে। সেখানেই এমন আভাসের কথা উল্লেখ করা হয়েছে। যা যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। পরিস্থিতির জন্য লাগাম ছাড়া মূল্যবৃদ্ধিকেও দায়ী করেছেন তাঁরা।
তাঁদের মতে, গত এক বছরে মানুষের আয় সেভাবে বৃদ্ধি পাইনি। তার চেয়ে বেড়েছে খরচ।
কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে দেশের মানুষের মাথা পিছু আয় ছিল ১ লক্ষ ৭২ হাজার ২৭৬ টাকা। চলতি বছরে সেই মাথাপিছু আয় দাঁড়াতে পারে ১ লক্ষ ৮৫ হাজার ৮৫৪ টাকায়। অর্থাৎ মাথা পিছু আয় বৃদ্ধির হার ৭.৯ শতাংশ। অথচ, ২০২১-২২ অর্থবর্ষে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি হয়েছিল প্রায় ১৫ শতাংশ। ফলে গত বছরের নিরিখে এবারে মানুষের মাথা পাছু আয় বৃদ্ধির হার এক ধাক্কায় কমতে পারে প্রায় ৭ শতাংশ।
পরিসংখ্যান মন্ত্রকের সমীক্ষা অনুযায়ী, করোনার সময় বাদ দিলে গত ২০ বছরের ইতিহাসে এবারে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধির হার সবচেয়ে কম।
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, করোনার সময়ে অর্থাৎ ২০১৯-২০২০ সালে দেশের মানুষের মাথা পিছু আয় কমে দাঁড়িয়েছিল ৫.১ শতাংশে। ২০২০-২১ বর্ষেও পরিস্থিতির বিশেষ কিছু বদল ঘটেনি। পরিসংখ্যান বলছে, ২০০২-০৩ অর্থবর্ষে দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির হার ছিল ৬.২ শতাংশ। তারপর থেকে মাথাপিছু আয় বৃদ্ধির হার ৭.৯ শতাংশের উপরেই থেকেছে।
We hate spam as much as you do