Tranding

08:33 AM - 04 Feb 2026

Home / Other Districts / ঝালদায় বড় জয় কংগ্রেসের, চন্দননগরে জিতল বামপ্রার্থী পর্যুদস্ত গেরুয়া শিবির! বিজেপি ০, বিরোধী ৫

ঝালদায় বড় জয় কংগ্রেসের, চন্দননগরে জিতল বামপ্রার্থী পর্যুদস্ত গেরুয়া শিবির! বিজেপি ০, বিরোধী ৫

ফল প্রকাশ হতেই মিঠুন বলেন, “এই জয় আমার কাকুর জয়, আমার কাকিমার চোখের জলের জয়।” কয়েকমাস আগে পুরুলিয়ার ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু খুন হন। ওই ওয়ার্ডে উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েন

ঝালদায় বড় জয় কংগ্রেসের, চন্দননগরে জিতল বামপ্রার্থী  পর্যুদস্ত গেরুয়া শিবির! বিজেপি ০, বিরোধী ৫

ঝালদায় বড় জয় কংগ্রেসের, চন্দননগরে জিতল বামপ্রার্থী  পর্যুদস্ত গেরুয়া শিবির! বিজেপি ০, বিরোধী ৫

June 29, 2022


ঝালদা উপনির্বাচনে বড় জয় পেলেন নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে জিতেছেন বামপ্রার্থী।


ফল প্রকাশ হতেই মিঠুন বলেন, “এই জয় আমার কাকুর জয়, আমার কাকিমার চোখের জলের জয়।” কয়েকমাস আগে পুরুলিয়ার ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু খুন হন। ওই ওয়ার্ডে উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েন নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দু। বুধবার গণনা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায় ফল। বড় জয় পান কংগ্রেস প্রার্থী।

 

ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের মোট ভোটার ১১৭৯ জন। তার মধ্যে কংগ্রেস প্রার্থী তথা তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু ৯৩০ টি ভোট পেয়েছেন। অনেকটাই পিছনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগন্নাথ রজক ১৫২ ভোট পেয়েছেন।  ৭৭৮ টি ভোটে জয়ী হয়েছেন মিঠুন। অন্যদিকে বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস পেয়েছেন মাত্র ৩২ টি ভোট। 

এদিকে চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। ১৩০ ভোটে জিতেছেন তিনি।

 

 

 
 

Your Opinion

We hate spam as much as you do