Tranding

05:12 PM - 04 Feb 2026

Home / National / দিল্লির আপ সরকারের বাজেটে স্বাস্থ্য -শিক্ষায় বিপুল বরাদ্দ, ৭৮,৮০০ কোটি টাকার বাজেট পেশ

দিল্লির আপ সরকারের বাজেটে স্বাস্থ্য -শিক্ষায় বিপুল বরাদ্দ, ৭৮,৮০০ কোটি টাকার বাজেট পেশ

্শিক্ষাক্ষেত্রের জন্য বাজেটে বিপুল বরাদ্দ করা হয়েছে। কেজরিওয়াল সরকার দিল্লির সব সরকারি স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ নিতে স্কটল্যান্ডে পাঠানোর পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু তার অনুমোদন দেয়নি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। কেজরিওয়াল সরকার অনৈতিক দাবি করছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। কেজরিওয়ালের নতুন বাজেটে ১৬,৫৭৫ কোটি টাকা শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করেছিলেন তিনি।

দিল্লির আপ সরকারের বাজেটে স্বাস্থ্য -শিক্ষায় বিপুল বরাদ্দ, ৭৮,৮০০ কোটি টাকার বাজেট পেশ

দিল্লির আপ সরকারের বাজেটে স্বাস্থ্য -শিক্ষায় বিপুল বরাদ্দ, ৭৮,৮০০ কোটি টাকার বাজেট পেশ 

Wednesday, March 22, 2023, 

কেন্দ্রের সঙ্গে তুমুল বিরোধের মাঝেই বাজেট পেশ করল অরবিন্দ কেজরিওয়াল সরকার। ৭৮,৮০০ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। তাতে স্বাস্থ্য এবং শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটের সিংহভাগের বরাদ্দ করা হয়েছে শিক্ষাক্ষেত্রে। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে ১৬,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে কেজরিওয়াল সরকার।

 

কেন্দ্রের সঙ্গে তুমুল বিরোধিতার মাঝেই বাজেট পেশ করল কেজরিওয়াল সরকার। ৭৮,৮০০ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। দিল্লির অর্থমন্ত্রী কৈলাশ গেহলট বাজেট পেশ করেন। এদিকে দিল্লি সরকারের সঙ্গে কেন্দ্রের তুমুল বিরোধিতা চলছে। মোদী সরকারের সঙ্গে এক প্রকার আদায়- কাঁচকলায় সম্পর্ক কেজরিওয়াল সরকারের। তার মাঝেও বাজেট পেশ করেছেন তিনি। জি-২০ সামিটের আগে পরিচ্ছন্ন, আধুনিক এবং সুপরিষেবার দিল্লি শহর তৈরির লক্ষ্যেই এই বাজেট পেশ করা হয়েছে বলে জানিয়েছেন কৈলাশ গেহলট।

 


শিক্ষাক্ষেত্রের জন্য বাজেটে বিপুল বরাদ্দ করা হয়েছে। কেজরিওয়াল সরকার দিল্লির সব সরকারি স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ নিতে স্কটল্যান্ডে পাঠানোর পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু তার অনুমোদন দেয়নি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। কেজরিওয়াল সরকার অনৈতিক দাবি করছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। কেজরিওয়ালের নতুন বাজেটে ১৬,৫৭৫ কোটি টাকা শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করেছিলেন তিনি।


দিল্লির স্কুলগুলিতে শিক্ষার মান উন্নয়নে মরিয়া কেজরিওয়াল সরকার। বাজেটে সেকরাণেই শিক্ষার খাতে সর্বাধিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। দিল্লির সাড়ে তিনশো স্কুলকে ২০ টি করে কম্পিউটার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। সেই সঙ্গে দিল্লির সব স্কুলের শিক্ষাক, প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালরা একটি করে ট্যাবলেট পাবেন সরকারের তরফ থেকে এমনই ঘোষণা করা হয়েছে। এযাবত দিল্লিতে শিক্ষাক্ষেত্রে এই বিপুল বরাদ্দ কোনও রাজ্য সরকারই করেনি।

 

দিল্লি সরকার এবার বাজেটে পরিবহণ খাতেও বরাদ্দ বাড়িয়েছে। ৯৩৩৩ কোটি টাকা পরিবহণ খাতে বরাদ্দ করা হয়েছে। বিধানসভায় অর্থমন্ত্রী বলেছেন ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দিল্লিতে মেট্রো পরিষেবা দ্বিগুণ হয়েছে। এমনকী বাসের সংখ্যাও অনেক বেড়েছে রাজধানী দিল্লিতে। ৭৩৩৯টি বাস চলছে দিল্লি শহরে। দিল্লি শহরকে তেরঙ্গা করেছে আপ সরকার। জি-২০ সামিটের আগে দিল্লিকে আরও আধুনিক, পরিচ্ছন্ন করে গড়ে তোলার ডাক দিয়েছেন কেজরিওয়াল সরকার।

স্বাস্থ্য ক্ষেত্রেও বিপুল টাকা বরাদ্দ করেছে কেজরিওয়াল সরকার। ৯৭৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে। যদিও গতবছর এর থেকে সামান্য বেশি ছিল বরাদ্দ। গতবছর, ৯৭৬৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল স্বাস্থ্য ক্ষেত্রে। পরিকাঠামো ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হয়েছে কেজরিওয়ালের বাজেেট। বিেজপির তুমুল বিরোধিতার মাঝেই বাজেট পেশ করেন আপ সরকারের অর্থমন্ত্রী কৈলাশ গেহলট।

Your Opinion

We hate spam as much as you do