Tranding

12:00 PM - 04 Feb 2026

Home / National / করোনার আতঙ্কে মধ্যেই পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণা কমিশনের

করোনার আতঙ্কে মধ্যেই পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণা কমিশনের

উত্তরপ্রদেশে ৭দফায় ১০ই ফেব্রুয়ারি থেকে ৭ই মার্চ পর্যন্ত, মনিপুরে ২দফায় বাকি রাজ্যে ১ দফায় ভোট হবে। মনিপুরে ২৭শে ফেব্রুয়ারি এবং ৩রা মার্চ। বাকি পঞ্জাব, উত্তরাখন্ড, গোয়ায় হবে ১৪ই ফেব্রুয়ারি।

করোনার আতঙ্কে মধ্যেই পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণা কমিশনের

করোনার আতঙ্কে মধ্যেই পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণা কমিশনের

উত্তরপ্রদেশে নির্বাচন হবে ৪০৩টি আসনে, পাঞ্জাবে ১১৭টি আসনে, উত্তরাখণ্ডে যথাক্রমে ৭০, মণিপুরে ৬০ এবং গোয়ায় ৪০টি আসনে ভোটগ্রহণ হবে।

উত্তরপ্রদেশে ৭দফায় ১০ই ফেব্রুয়ারি থেকে ৭ই মার্চ পর্যন্ত, মনিপুরে ২দফায় বাকি রাজ্যে ১ দফায় ভোট হবে। মনিপুরে ২৭শে ফেব্রুয়ারি এবং ৩রা মার্চ। বাকি পঞ্জাব, উত্তরাখন্ড, গোয়ায় হবে ১৪ই  ফেব্রুয়ারি।

মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এদিন সাংবাদিক বৈঠক করেন। এবার সাত দফায় পাঁচ রাজ্যে নির্বাচন হবে।

তিনি বলেন, “পাঁচ রাজ্যে কোভিড বিধি মেনে বেশি সংখ্যক ভোটারের অংশগ্রহণ যাতে হয় সেদিকে নজর রেখে ভোট পরিচালনা করব আমরা। সব রাজ্যেই কোভিড বিধি, যেমন মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের দিকে নজর রাখা হবে। সেই সঙ্গে বুথের সংখ্যাও বাড়ানো হবে।”

উল্লেখ্য, এবারের পাঁচ রাজ্যের নির্বাচনে রেকর্ড সংখ্যক ১৮.৩৪ কোটি ভোটার ভোট দেবেন। জানিয়েছেন সুশীল চন্দ্র। পাঁচ রাজ্যের প্রথম বারের ভোটারের সংখ্যা ২৪.৯ লক্ষ। পাঁচটি রাজ্যেই অন্তত একটি করে শুধুমাত্র মহিলাদের জন্য পোলিং স্টেশন রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশে নির্বাচন হবে ৪০৩টি আসনে, পাঞ্জাবে ১১৭টি আসনে, উত্তরাখণ্ডে যথাক্রমে ৭০, মণিপুরে ৬০ এবং গোয়ায় ৪০টি আসনে ভোটগ্রহণ হবে। তবে নির্বাচন কমিশনার জানিয়েছেন, কোভিড বিধি মেনে ঝঞ্ঝাটমুক্ত ভোট পরিচালনা করাই বড় চ্যালেঞ্জ এবং সেই লক্ষ্যে সফল হওয়ার সবরকম চেষ্টা করবে কমিশন।

সমস্ত রাজনৈতিক দলগুলিকে নির্দেশ, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কোভিডের তৃতীয় ঢেউকে মাথায় রেখে কোনওরকম রোড শো, পদযাত্রা বা মিছিল-মিটিং করা যাবে না। পরে পরিস্থিতি বিচার করে রোড শো, মিছিল-সভার অনুমতি দেওয়া হতে পারে। কমিশন রাজনৈতিক দলগুলির কাছে আবেদন করেছে, যতটা সম্ভব ভার্চুয়াল সভার উপর জোর দিতে হবে।

Your Opinion

We hate spam as much as you do