Tranding

03:20 PM - 04 Feb 2026

Home / National / পশুখাদ্য কেলেঙ্কারির ১৩৯ কোটির মামলায় দোষী সাব্যস্ত লালু

পশুখাদ্য কেলেঙ্কারির ১৩৯ কোটির মামলায় দোষী সাব্যস্ত লালু

এর আগে পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত আরও চারটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু। মোট ৯৫০ কোটি টাকার দুর্নীতির অবিযোগ রয়েছে লালু প্রসাদের বিরুদ্ধে। চাইবাসা ট্রেজারি থেকে ৩৭.৭ কোটি ও ৩৩.১৩ কোটি টাকা নেওয়ার অভিযোগ, দেওঘর ট্রেজারি থেকে ৮৯.২৭ কোটি টাকা ও দুমকা ট্রেজারি থেকে ৩.৭৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

পশুখাদ্য কেলেঙ্কারির ১৩৯ কোটির মামলায় দোষী সাব্যস্ত লালু

পশুখাদ্য কেলেঙ্কারির ১৩৯ কোটির মামলায় দোষী সাব্যস্ত লালু

পশুখাদ্য কেলেঙ্কারির ডোরান্ডা মামলায় দোষী সাব্যস্ত করা হল লালু প্রসাদ যাদবকে। সিবিআই আদালত এই বিশেষ রায় দিয়েছে।


পশুখাদ্য কেলেঙ্কারির আরও একটি মামলায় দোষী সাব্যস্ত করা হল লালু প্রসাদ যাদবকে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে এই নিয়ে পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত পঞ্চম মামলায় দোষী সাব্যস্ত করা হল। মঙ্গলবার ঝাড়খণ্ডের রাঁচির বিশেষ সিবিআই আদালতে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডোরান্ডা ট্রেজারি থেকে ১৩৯.৩৫ কোটি টাকা অবৈধভাবে নেওয়ার অভিযোগ রয়েছে। মঙ্গলবার সিবিআই আদালতে বিচারপতি সিকে শশী এই রায় দেন। লালু প্রসাদ যাদবের উপস্থিতিতেই আদালত এই রায় দিয়েছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এমন ৯৮ জন এ দিন আদালতে উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে ২৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বাকিদের মধ্যে ৩৫ জনকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সেই ৩৫ জনের মধ্যে রয়েছেন প্রাক্তন সাংসদ তথা তৎকালীন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান জগদীশ শর্মা।


এর আগে পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত আরও চারটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু। মোট ৯৫০ কোটি টাকার দুর্নীতির অবিযোগ রয়েছে লালু প্রসাদের বিরুদ্ধে। চাইবাসা ট্রেজারি থেকে ৩৭.৭ কোটি ও ৩৩.১৩ কোটি টাকা নেওয়ার অভিযোগ, দেওঘর ট্রেজারি থেকে ৮৯.২৭ কোটি টাকা ও দুমকা ট্রেজারি থেকে ৩.৭৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। দুমকা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ায় লালু প্রসাদকে ৬০ লক্ষ টাকা জরিমানাও দিতে হয়।

 

Your Opinion

We hate spam as much as you do