Tranding

11:55 AM - 04 Feb 2026

Home / National / ভারতে একদিনে কোভিডে মৃত ৪২, সংক্রামিত আরও ১৮,২৫৭ মানুষ, নতুন সাব ভ্যারিয়েন্ট!

ভারতে একদিনে কোভিডে মৃত ৪২, সংক্রামিত আরও ১৮,২৫৭ মানুষ, নতুন সাব ভ্যারিয়েন্ট!

ভারতে সংক্রমণের মোট সংখ্যা ৪৩,৬২২,৬৫১। এর আগে শনিবার, দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৮,৮৪০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় মোট ৪২ জনের মৃত্যু ঘটেছে কোভিডে আক্রান্ত হয়ে।

ভারতে একদিনে কোভিডে মৃত ৪২, সংক্রামিত আরও ১৮,২৫৭ মানুষ, নতুন সাব ভ্যারিয়েন্ট!

ভারতে একদিনে কোভিডে মৃত ৪২, সংক্রামিত আরও ১৮,২৫৭ মানুষ, নতুন সাব ভ্যারিয়েন্ট!
 

মিলল নতুন সাব ভ্যারিয়েন্ট! ভারতে একদিনে কোভিডে মৃত ৪২, সংক্রামিত আরও ১৮,২৫৭ মানুষ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় মোট ৪২ জনের মৃত্যু ঘটেছে কোভিডে আক্রান্ত হয়ে।


 শনিবারের তুলনায় রবিবার ভারতে সামান্য কমল কোভিড সংক্রমণ। ১৮,২৫৭ টি নতুন সংক্রমণ ঘটেছে গত ২৪ ঘণ্টায়। ভারতে সংক্রমণের মোট সংখ্যা ৪৩,৬২২,৬৫১। এর আগে শনিবার, দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৮,৮৪০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় মোট ৪২ জনের মৃত্যু ঘটেছে কোভিডে আক্রান্ত হয়ে। সরকারি মতে ভারতে এই রোগে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫,২৫,৪২৮। সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১৪,৫৫৩ জন সুস্থ হয়েছেন। কোভিড-১৯কে হারিয়ে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৫০ শতাংশ।

দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত ১,২৫,০২৮! একদিনে সংক্রমণ বেড়ে ১৮,৮৪০, মৃত ৪৩

গত চার দিনে মালদহে নতুন করে ৬৪ জন করোনা আক্রান্ত

ভারতের সক্রিয় সংক্রমণের সংখ্যা বর্তমানে ১.২৮ লাখ। যা মোট সংক্রমণের ০.৩০ শতাংশ। দৈনিক পজিটিভিটির হার ৪.২২ শতাংশ। গত দিন করোনা ভাইরাসের মোট ৪,৩২,৭৭৭ টি নমুনা পরীক্ষা করা হয়।

ভারতের কোভিড টিকাকরণ অভিযানের অধীনে এখনও অবধি ১৯৮ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য ৩.৭৪ কোটিরও বেশি প্রথম ডোজ এবং ২.৫১ কোটির বেশি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সরকারি মতে, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ৬.০৬ কোটির বেশি প্রথম ডোজ এবং ৪.৯৫ কোটির বেশি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই, ৬০ বছরের বেশি বয়সী, স্বাস্থ্যসেবা কর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের ৪.২৭ কোটিরও বেশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do