Tranding

08:33 PM - 04 Feb 2026

Home / National / অনলাইন শিক্ষায় বঞ্চিত ছাত্রছাত্রীর জন্য নতুন ডিজিটাল ব্যবস্থায় কেরালার বাম সরকার

অনলাইন শিক্ষায় বঞ্চিত ছাত্রছাত্রীর জন্য নতুন ডিজিটাল ব্যবস্থায় কেরালার বাম সরকার

রাষ্ট্রের যেকোনো শিশুর উন্নত শিক্ষা পাওয়ার অধিকার আছে এবং সরকার দেখছে যে রাজ্যে ডিজিটাল শিক্ষা উন্নত করার জন্য পরিকাঠামোকে শক্তিশালী করতে হবে।

অনলাইন শিক্ষায় বঞ্চিত ছাত্রছাত্রীর জন্য নতুন ডিজিটাল ব্যবস্থায় কেরালার বাম সরকার

অনলাইন শিক্ষায় বঞ্চিত ছাত্রছাত্রীর জন্য নতুন ডিজিটাল ব্যবস্থায় কেরালার বাম সরকার

কেরালার মূখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শনিবার বলেন বাম সরকার রাজ্যে অনলাইন ডিজিটাল শিক্ষা ব্যবস্থার আরও গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত  উন্নতি ঘটাবেন। এর জন্য ব্যাপক গনপ্রচার এবং রাজ্যের প্রত্যেক ছাত্রের জন্য ডিজিটাল যন্ত্র যথা কম্পিউটার ট্যাবের ব্যবস্থা করছেন।
বিজয়ন বলেছেন গতবছর সফলভাবে মহামারি সময়ে সরকার ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করেছে। এবছর সমস্ত আদিবাসী এলাকা থেকে আসা ছাত্র ছাত্রীরা যাতে ডিজিটাল যন্ত্র অর্থাৎ কম্পিউটার, ট্যাব নিদেনপক্ষে নেট সংযোগ মোবাইল ফোন পেতে পারে  তার ব্যবস্থা করবে সরকার।

রাষ্ট্রের যেকোনো শিশুর উন্নত শিক্ষা পাওয়ার অধিকার আছে এবং সরকার দেখছে যে রাজ্যে ডিজিটাল শিক্ষা উন্নত করার জন্য পরিকাঠামোকে শক্তিশালী করতে হবে।

গতবছর শিশুরা এই ডিজিটাল ক্লাসে উপস্থিত হতে পেরেছিল VICTERS channel এর মাধ্যমে। VICTERS (Versatile ICT Enabled Resource for Students) একটি সম্পুর্ণ রাজ্য সরকারের সাধারণ এবং উচ্চশিক্ষা দপ্তরের   KITE পরিচালিত মালয়ালাম শিক্ষা বিনোদন চ্যানেল।

বিজয়ন বলেছেন সরকার ছাত্রদের পারস্পরিক কথোপকথনের ক্লাসের  আয়োজন  করার জন্য G-Suite নামে একটা স্কুলের অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে শিক্ষক নিয়োগ করার ব্যবস্থা করা হচ্ছে।
বিজয়ন বলেন গন প্রচার চালানো হচ্ছে যাতে প্রত্যেক ছাত্র ডিজিটাল লার্নিংএ যোগ্য হয়ে উঠতে পারে।
এরই অঙ্গ হিসেবে অভিবাবক শিক্ষক যৌথ সমিতির নেতৃত্বে স্কুল কমিটি
ডিজিটাল শিক্ষার প্রয়োজন যার সেই ছাত্রদের তালিকা তৈরি করেছে।
এই বিষয়ে একটি ওয়েব পোর্টাল খোলা হবে যেখানে ছাত্র ছাত্রীদের তথ্য নেওয়া হবে। যেখানে অনেকে এই বিষয়ে দান করতে পারেন। একটা
CMDRF (Chief Minister's educational empowerment fund) গঠন করা হবে। এটাই কেরালাকে জ্ঞান অর্থনীতিতে (knowledge economy )  পৌঁছে দেবার প্রথম পদক্ষেপ।

বিজয়ন উল্লেখ করেছেন এই বিষয়ে আদিবাসী ছাত্রদের প্রাধান্য দেওয়া হবে এবং বাবা মাকেও ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে হবে অন্তত ডিজিটাল যন্ত্র যেন ব্যবহার করতে শেখে। ইন্টারনেট সংযোগকে আরও উন্নত করার পদক্ষেপ নিতে হবে।

G-Suite platform সমস্ত সাহায্যপ্রাপ্ত ও প্রাইভেট স্কুলের শিক্ষক ছাত্রদের সরকারের কাছে সমবেত করেছে এক্ষেত্রে একটা single domain kiteschool.in তৈরি হয়েছে। এখানে ৪৭ লক্ষ ছাত্রছাত্রীর এবং ১.৭ লক্ষ শিক্ষকের  লগ ইন সুবিধা আছে। আর Googleএর সাহায্যে  এই অসাধারণ সুবিধা সম্পুর্ণভাবে বিনামুল্যে পাওয়া যাবে।

নিঃসন্দেহে কেরালার সরকারের এই প্রগতিশীল এবং আধুনিক  চিন্তা ভাবনা ডিজিটাল শিক্ষা ব্যবস্থার যে ঘাটতি দেখা যাচ্ছে বিশেষকরে একদম পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর ক্ষেত্রে তা দুর করে ইন্টারনেট শিক্ষাকে সার্বজনীন করতে সাহায্য করবে।

Your Opinion

We hate spam as much as you do