Tranding

03:35 AM - 22 Mar 2026

Home / Other Districts / দেহরক্ষী মৃত্যুর তদন্তে শুভেন্দুর কাঁথির 'শান্তিকুঞ্জে'র দরজায় ফের সিআইডি! হল ভিডিওগ্রাফি,

দেহরক্ষী মৃত্যুর তদন্তে শুভেন্দুর কাঁথির 'শান্তিকুঞ্জে'র দরজায় ফের সিআইডি! হল ভিডিওগ্রাফি,

শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর (subhabrata chakraborty) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কাঁথির শান্তিকুঞ্জের (shantikunja) দরজায় এনিয়ে ১৪ জুলাইয়ের পরে দ্বিতীয়বার সেখানে গেলেন সিআইডি অফিসাররা।

দেহরক্ষী মৃত্যুর তদন্তে শুভেন্দুর  কাঁথির 'শান্তিকুঞ্জে'র দরজায় ফের সিআইডি! হল ভিডিওগ্রাফি,

দেহরক্ষী মৃত্যুর তদন্তে শুভেন্দুর  কাঁথির 'শান্তিকুঞ্জে'র দরজায় ফের সিআইডি! হল ভিডিওগ্রাফি, 

newscopes.in 17th july রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা  শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর ‘রহস্যজনক’ মৃত্যুর তদন্তের জন্য   সিআইডি (CID) চারজন আধিকারিক শুক্রবারের পর শনিবার দুপুরেও কাঁথির (Kanthi)  বাড়ি ‘শান্তিকুঞ্জে’ যান  । তাঁরা বাড়ির গ্যারাজের ভিডিওগ্রাফি করেছেন। এছাড়া নতুন করে স্কেচ ম্যাপও করা হয়। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর তৎকালীন ২ নিরাপত্তারক্ষীকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন সিআইডি আধিকারিকরা।
শুভেন্দু অধিকারীর  প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর (subhabrata chakraborty) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কাঁথির  শান্তিকুঞ্জের (shantikunja) দরজায়  এনিয়ে ১৪ জুলাইয়ের পরে দ্বিতীয়বার সেখানে গেলেন সিআইডি অফিসাররা। তাঁরা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলেন

দেহরক্ষীদের যে থাকার জায়গা রয়েছে, সেখানে, ২০১৮-র ১৩ অক্টোবর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলিবিদ্ধ হন সেইসময়কার দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী। পরের দিনই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মধ্যে প্রায় আড়াই বছর কোনও অভিযোগ না উঠলেও, গত ৭ জুলাই শুভব্রতর স্ত্রী থানায় গিয়ে শুভব্রতকে ষড়যন্ত্র করে খুন করার অভিযোগ দায়ের করেন। এরপরেই দ্রুত তদন্ত শুরু করে সিআইডি।

প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী স্বামীর মৃত্যুতে খুনের অভিযোগ করার পরে খুব তাড়াতাড়ি সিআইডি তদন্তে নামে। ১৪ জুলাই শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তি কুঞ্জে প্রথববার যায় সিআইডির দল। এদিনও সকালে সেখানে যান সিআইডির আধিকারিকরা। শান্তিকুঞ্জের পাশে একটি বাড়িতে দেহরক্ষীদের থাকার জায়গা রয়েছে। এদিন সেখানে যান তদন্তকারীরা। সেখান থেকে শান্তিকুঞ্জের গেটের দূরত্ব মেপে দেখেন তাঁরা। এছাড়াও দেহরক্ষীরা সেখানে কীভাবে থাকেন, তাও খতিয়ে দেখেন তদন্তকারীরা।

দেহরক্ষীরা যে বাড়িতে থাকেন, সেই বাড়িতে যে ঘরে শুভব্রত থাকতেন, সেই ঘরেও এদিন যান তদন্তকারীরা। পুরো বাড়িটি বেশ কিছুক্ষণ ধরে ঘুরে দেখেন তাঁরা। এদিন পুরো তদন্তের ভিডিওগ্রাফি করা হয়। বুধবারের মতো এদিন তাঁদের সঙ্গে ছিলেন, তমলুকের তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।

দিব্যেন্দু অধিকারীর প্রতিক্রিয়া
এদিন সিআইডি অধিকারীকদের তরফে যেমন তদন্ত অধিকারী পরিবার সহযোগিতা করছে বলে জানিয়েছেন, অন্যদিকে পরিবারের অন্যতম সদস্য তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁরা প্রত্যেকটি ক্ষেত্রে তদন্তে সহযোগিতা করছেন। ভবিষ্যতের তা করে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

তবে একথা সত্য প্রায় তিন বছর পর একটি মৃত্যু তদন্তের তৎপরতা কি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন। আসল রহস্য উন্মোচন হোক এটাই চায় ওয়াকিবহাল মহল

ছবি - সংগৃহিত

Your Opinion

We hate spam as much as you do