Tranding

02:44 AM - 07 May 2026

Home / Politics / CPIM বাংলায় তৃণমূল -বিজেপি উভয়ের বিরুদ্ধে লড়াই চালাবে ইন্ডিয়ার সমন্বয় কমিটিতে থাকবে না

CPIM বাংলায় তৃণমূল -বিজেপি উভয়ের বিরুদ্ধে লড়াই চালাবে ইন্ডিয়ার সমন্বয় কমিটিতে থাকবে না

সিপিআইএম চায় বিজেপি বিরোধী জোট শক্তিশালী হোক। বিজেপিকে কেন্দ্রের সরকার থেকে সরানো নিশ্চিত করার লড়াইয়ে তারা থাকবে। দেশ জুড়ে ‘ইন্ডিয়া’র সমাবেশ করে মানুষকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা প্রয়োজন বলে দল মনে করছে। কিন্তু কোনও সাংগঠনিক কাঠামোর মধ্যে দল ঢুকতে চাইছে না।

CPIM বাংলায় তৃণমূল -বিজেপি উভয়ের বিরুদ্ধে লড়াই চালাবে ইন্ডিয়ার সমন্বয় কমিটিতে থাকবে না

CPIM বাংলায় তৃণমূল -বিজেপি উভয়ের বিরুদ্ধে লড়াই চালাবে ইন্ডিয়ার সমন্বয় কমিটিতে থাকবে না


17 sep 2023


 অবশেষে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে না থাকার কথা ঘোষণা করে দিল সিপিআইএম। জাতীয় স্তরের বৃহত্তম বিজেপি বিরোধী মঞ্চ হিসেবে ইন্ডিয়া জোটের অংশ হিসেবে থাকলেও কোনও সাংগঠনিক কাঠামোর মধ্যে থাকবে না দল। রবিবার পলিটব্যুরোর বৈঠকের পর সিপিএম তাদের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

ইন্ডিয়া জোটের ১৪ সদস্যের সমন্বয় কমিটির একটি জায়গা ফাঁকা রাখা হয়েছিল সিপিআইএমের জন্য। সিপিআইএম সেখানে কোনও প্রতিনিধির নাম জানায়নি। শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত জানিয়ে দিয়েছিলেন, সিপিআইএম পরে তাদের নাম জানাবে। যদিও সিপিআই তাদের সদস্যের নাম জানিয়েছিল। তবে মুলত রাজ‍্যগুলোর পরিস্থিতি বিবেচনা করেই সিপিআইএম শেষ পর্যন্ত সমন্বয় কমিটি থেকে তাদের দূরে রাখারই সিদ্ধান্ত নিয়েছে।

সিপিআইএম মনে করছে, তৃণমূলের বিরুদ্ধে বাংলায় লড়াই জরুরি। বাংলার সিপিএমও মনে করছে তৃণমূলের সঙ্গে মঞ্চ শেয়ার করার মত পরিস্থিতি তৈরি না হওয়াই ভাল। একই ভাবে কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখতে চাইছে দলের কেরল শাখা। এই পরিস্থিতিতে দলের কাছে আর কোনও বিকল্প রাস্তা খোলা ছিল না। সিপিআইএম জানিয়েছে, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই হবে।

তবে সিপিআইএম চায় বিজেপি বিরোধী জোট শক্তিশালী হোক। বিজেপিকে কেন্দ্রের সরকার থেকে সরানো নিশ্চিত করার লড়াইয়ে তারা থাকবে। দেশ জুড়ে ‘ইন্ডিয়া’র সমাবেশ করে মানুষকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা প্রয়োজন বলে দল মনে করছে। কিন্তু কোনও সাংগঠনিক কাঠামোর মধ্যে দল ঢুকতে চাইছে না।

Your Opinion

We hate spam as much as you do